বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, সবজি বিক্রেতা কালাম (৪৫), স্ত্রী সালমা (৪০), ২ মেয়ে মুন্নী (১০), কথা (৭) এবং ছেলে মুন্না (১২)।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রোববার সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন ৮ তলা বিশিষ্ট ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজের কারণে বদ্ধ রুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেয়া হয়।
জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই জরুরি বিভাগে চিকিৎসাধীন।
সর্বশেষ
- ইসলামী ব্যাংক নিয়ে সংসদে বিতর্ক
- বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান
- অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান
- বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত
- প্রকল্প ব্যয় ও মেয়াদ নিয়ে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী
- পুঁজিবাজার কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

