ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত এই ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তারেক রহমান বলেন, অপূরণীয় এই শোকের মুহূর্তে বাংলাদেশ স্বজন হারানো মানুষের পাশে রয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছে।
তিনি আরও বলেন, এই দুর্যোগের কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমবেদনা প্রকাশ করছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
শোকবার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, এই বিপর্যয় মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণ শক্তি, ধৈর্য ও দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা অর্জন করবে।

