বাংলাদেশে কার্ডের মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড মিলিয়ে মোট লেনদেন প্রায় ১৪৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালের জানুয়ারিতে কার্ডের মাধ্যমে মোট লেনদেন ছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকা। যা ২০২৫ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকা।

বর্তমানে দেশে ৬১টি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড চালু করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ৪০ লাখ। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে ৫ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ১১৫ শতাংশ।

গত বছরের ডিসেম্বর মাসে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকেরা ৩ হাজার ৯৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এর মধ্যে ডিপার্টমেন্ট স্টোরগুলোতেই লেনদেন হয়েছে ১ হাজার ৭৪০ কোটি টাকা।

এ ছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রের নাগরিকরাই সবচেয়ে বেশি ব্যয় করেছেন। এরপর যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকেরা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ করেছেন।

Share.
Exit mobile version