Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    খেলা

    ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে টপকালো আফগানিস্তান

    দেশের আলোনভেম্বর ৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তান

    স্পোর্টস ডেস্ক

    আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই দলটির সর্বোচ্চ অবস্থান। এর আগে থেকেই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে ছিল রশিদ খানের দল।

    ২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ধাপে ধাপে নিজেদের অবস্থান শক্ত করেছে আফগানিস্তান। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে আলোচনায় আসে তারা। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি।

    ওয়ানডে ক্রিকেটেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আফগানরা। এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৯৬টিতে জয় পেয়েছে তারা। দলটির জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে আফগানিস্তান।

    সাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছে দলটি। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল তারা।

    সাদা বলের দুই সংস্করণেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে আফগানিস্তান। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে দলটি। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে তারা।

    আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র ১৭ বছরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসা আফগানিস্তানের জন্য বড় মাইলফলক। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্য দলটির অবস্থান আরও শক্ত করেছে। ফলে আফগানিস্তান এখন প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর জন্যও কঠিন প্রতিপক্ষ।

    সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে রয়েছে বাংলাদেশ (নবম), ইংল্যান্ড (অষ্টম) ও শ্রীলঙ্কা (সপ্তম)। তালিকার শীর্ষে আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    খেলা

    পাঁচ দেশের অংশগ্রহণে প্রথম ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    খেলা

    খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    খেলা

    তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের প্রশিক্ষণ শুরু

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    খেলা

    যুদ্ধে পা হারানো শিশুকে রিয়ালের ম্যাচ দেখার আমন্ত্রণ ভিনিসিয়ুসের

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    খেলা

    গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার পাউ কুবারসি

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    খেলা

    মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড জয়, সেমিফাইনালে যুব বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    খেলা

    সিলেট টেস্ট জিততে রেকর্ড গড়ার চ্যালেঞ্জে বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    খেলা

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    খেলা

    ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন