Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

    দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রোহিঙ্গা গণহত্যা মামলার রায়

    আন্তর্জাতিক ডেস্ক

    রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের বিষয়ে আন্তর্জাতিক আইনে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে।

    মঙ্গলবার (৩ নভেম্বর) আইসিজে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় মামলার রায় ঘোষণা করা হবে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

    মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর পরিচালিত সামরিক অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের মুখে প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।

    জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশনও ওই অভিযানে গণহত্যার আলামত পাওয়ার কথা জানিয়েছিল। অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসে।

    তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে ওই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। গাম্বিয়ার আনা অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করে মিয়ানমার।

    আইন বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের এই রায় আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগসংক্রান্ত ভবিষ্যৎ মামলাগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি। ইসরায়েলও তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

    আইসিজের এই মামলায় কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার হচ্ছে না; বরং গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার আন্তর্জাতিক সনদের অধীনে মিয়ানমার রাষ্ট্র হিসেবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কি না, সেটিই নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বিশ্ব

    ডাবলিনে প্রথমবার এআই নিয়ে বৈঠকে ইইউ নেতারা

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বিশ্ব

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বিশ্ব

    আর্থিক সংকটে থামল বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে আটক প্রমোদতরি ‘ওডিসি’

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বিশ্ব

    যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ চালুর উদ্যোগ

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিশ্ব

    ট্রাম্পের মোদিবিষয়ক পোস্ট প্রচারেও ছিল মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে রেকর্ড গড়লেন পাঁচ হিজাবি নারী

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বিশ্ব

    মার্কিন নির্বাচনে ‘নীল ঢেউ’, জেন-জির মনে ফিরছে আশাবাদ

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বিশ্ব

    জলবায়ু ঝুঁকি বৃদ্ধিতে চরম চ্যালেঞ্জের মুখে কপ৩১

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন