Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    নারায়ণগঞ্জ সদর

    রাসেল হত্যা : শামীম ওসমানসহ ৩৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

    পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
    দেশের আলোনভেম্বর ৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রাসেল হত্যা মামলা

    নিজস্ব প্রতিবেদক

    নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হোসিয়ারি শ্রমিক রাসেল (১৭) হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান ও প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।

    সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন।

    আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, শামীম ওসমান তাঁর দলবল নিয়ে রাসেলকে গুলি করে হত্যা করেছেন। মামলার রায়ে রাসেলের বাবা সর্বোচ্চ সাজা দাবি করেছেন বলেও জানান তিনি।

    সাক্ষ্যগ্রহণের সময় মামলার সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। শামীম ওসমানসহ ২৭ জন পলাতক রয়েছেন। মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১৪ ডিসেম্বর।

    অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আদালতে দেওয়া সাক্ষ্যে মামলার এজাহারভুক্ত আসামিদের রাসেল হত্যায় সম্পৃক্ততা নেই বলে প্রতীয়মান হয়েছে। জেরায় বাদী জানিয়েছেন, পুলিশের লেখা এজাহারে তিনি শুধু স্বাক্ষর করেছিলেন।

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হন হোসিয়ারি শ্রমিক রাসেল। পরে ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    এ ঘটনায় ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন রাসেলের বাবা পিন্টু রহমান। রাসেলের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ভোলাগাড়ী গ্রামে। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের একটি হোসিয়ারি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    নারায়ণগঞ্জ সদর

    নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে লড়বেন আনিসুল ইসলাম সানি

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    নারায়ণগঞ্জ সদর

    শ্রমিক আন্দোলনের পেছনে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা: দিপু

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সানি

    By দেশের আলোঅক্টোবর ৩১, ২০২৬
    নারায়ণগঞ্জ সদর

    নারায়ণগঞ্জে আইনজীবীদের দুই পক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

    By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
    নারায়ণগঞ্জ

    ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

    By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
    নারায়ণগঞ্জ

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

    By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
    নারায়ণগঞ্জ

    টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে দুই যুবক, নারায়ণগঞ্জে তোলপাড়

    By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
    নারায়ণগঞ্জ সদর

    প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

    By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
    নারায়ণগঞ্জ

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

    By দেশের আলোআগস্ট ১৭, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন