Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
  • দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬
  • ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু
  • আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন
  • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুন ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

গ্যাস লিকেজের অভিযোগ সঠিক নয়: আদ্‌-দ্বীন

অভ্যন্তরীণ তদন্ত ও ফরেনসিক দলের কাজ শুরু
দেশের আলোমে ২৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এসি বন্ধ থাকা বা বিষাক্ত গ্যাস লিকেজ হওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে একটি ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে উল্লেখ করে প্রকৃত কারণ উদঘাটনে হাসপাতালের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশের পাশাপাশি হাসপাতালের নিজস্ব ফরেনসিক বিশেষজ্ঞ দলও মৃত্যুর সঠিক কারণ জানতে কাজ শুরু করেছে।

আজ বুধবার (২৭ মে) দুপুরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. নাহিদ ইয়াসমিন সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।

আজ বুধবার সকালের দিকে হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২’-এ এই নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটে। অধ্যাপক ড. নাহিদ ইয়াসমিন হাসপাতালের অবস্থান পরিষ্কার করে বলেন, “এই মর্মান্তিক ও আকস্মিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। তবে গণমাধ্যমে যেভাবে এসি বন্ধ থাকা বা গ্যাস লিকেজের কারণে অক্সিজেনের ঘাটতির কথা বলা হচ্ছে, তা মোটেও সঠিক নয়।”

তিনি দাবি করেন, “ঘটনার সময় এসি বন্ধ ছিল না, এটি চালুর অবস্থাতেই ছিল। মূলত ওই ওয়ার্ডে মোট ১১ জন মা ও নবজাতক ছিলেন। এর মধ্যে ছয়জন ওই নির্দিষ্ট ওয়ার্ডে এবং বাকি পাঁচজন আগে থেকেই এনআইসিইউতে (NICU) চিকিৎসাধীন ছিলেন।”

এসি বন্ধ থাকার বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত রাতে ওয়ার্ডে থাকা নবজাতকদের স্বজনরাই মূলত শীত লাগার কারণে নার্সদের এসি বন্ধ করার অনুরোধ করেছিলেন । রাত ২টা থেকে ৩টা পর্যন্ত কিছু সময়ের জন্য সাময়িকভাবে এসি বন্ধ রাখা হয়েছিল। পরে আবার যথানিয়মে চালু করা হয়।

এসি চালুর পর ভোরের দিকে অর্থাৎ সকাল ৬টার দিকে হঠাৎ করেই কয়েকজন নবজাতকের তীব্র শ্বাসকষ্ট এবং অত্যন্ত দুর্বলতা (লেথার্জিক অবস্থা) দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে ডিউটিরত চিকিৎসকরা কোনো সময় নষ্ট না করে তাদের দ্রুত হাসপাতালের ১০১ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক নিউনেটাল আইসিইউতে স্থানান্তর করেন।

তিনি জানান, এনআইসিইউতে নেওয়ার পর পরীক্ষা করে একজন নবজাতককে শুরুতেই ‘ব্রট ডেথ’ বা মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরেকজন নবজাতকের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। বাকি ৪ জন শিশুকে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর সাপোর্টে নিয়ে বাঁচানোর জন্য চিকিৎসকদের সর্বোচ্চ দল আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু ফুসফুসে গুরুতর জটিলতা ও তীব্র শ্বাসকষ্ট থাকায় শেষ পর্যন্ত কোনো শিশুকেই বাঁচানো সম্ভব হয়নি।

চিকিৎসা ব্যয় নিয়ে স্বজনদের একাংশের তোলা অভিযোগের জবাবে ড. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্‌-দ্বীন হাসপাতাল একটি সম্পূর্ণ ফিলানথ্রপিক বা মানবকল্যাণমুখী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে রোগীদের ওপর কোনো অযথা বা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয় না। বরং যেকোনো জটিল চিকিৎসার প্রয়োজনীয় সম্ভাব্য খরচ সম্পর্কে ভুক্তভোগী পরিবারকে আগে থেকেই অবহিত করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও ফরেনসিক বিভাগের তদন্তে সব ধরনের লজিস্টিক সহায়তা দিচ্ছে এবং অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব হবে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
অর্থনীতি

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

চার গোলে ইতিহাস, প্যারাগুয়েকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

By দেশের আলোজুন ১৩, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৮ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৭ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন