Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
- সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
- গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
- প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Author: দেশের আলো
মাদকের আগ্রাসন, কিশোর গ্যাং ও ছিনতাই রুখতে নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন। ‘কথায় নয়, কাজে বিশ্বাসী’ নীতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি তরুণদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে কাজ করছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি স্থায়ী সমাধানে সামাজিক সমন্বয়ের ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি। এসব নিয়ে দৈনিক দেশের আলো ও দেশের আলো ডিজিটাল-এর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক ফিরোজ আহমেদ। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? হাবিবুর রহমান: মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলার প্রতিটি থানায় পৃথক টিম গঠন করে দেওয়া হয়েছে। এসব টিমের…
নিজস্ব সংবাদদাতা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনা হলে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বক্তব্য দিচ্ছেন, সেটি সরকারের কাছে বিবেচনার কোনো বিষয় নয়। শেখ…
নিজস্ব সংবাদদাতা ডেঙ্গুর প্রকোপ ও বিস্তার কার্যকরভাবে প্রতিরোধ করতে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধবিষয়ক এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে মাঠপর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সভায় আসন্ন তিন মাসকে ডেঙ্গুর জন্য চরম উচ্চঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় শুধু মশা নিধনের ওপর নির্ভর না করে ঘরবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার…
দেশের আলো ডেস্ক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ঘাটতি, কয়লা সংকট এবং একাধিক তাপবিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি— এই তিন দিকের চাপে দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়েছে। চাহিদার বিপরীতে উৎপাদন কমে যাওয়ায় বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানা পর্যন্ত সর্বত্রই ভোগান্তি বাড়ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৫ হাজার ৭৯০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৬৮ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল প্রায় ২ হাজার ১২২ মেগাওয়াট। এর আগের দিন শনিবার এই লোডশেডিং ছিল ২ হাজার ২০২ মেগাওয়াট। খাতসংশ্লিষ্টরা জানান, এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ এবং…
নিজস্ব সংবাদদাতা সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতা বাবা-মা কিংবা দাদা-দাদি নিজেদের জীবদ্দশায় সেই সম্পত্তির পূর্ণ ভোগদখল বজায় রাখতে পারবেন। দীর্ঘদিনের আইনি অস্পষ্টতা দূর করে পারিবারিক সম্পত্তির সুরক্ষা নিশ্চিতে ১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধনের একটি যুগান্তকারী বিল পাস করেছে জাতীয় সংসদ। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নামের এই বিলটি চূড়ান্তভাবে পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপনের পর সরকারি দলের সদস্যরা বাবা-মায়ের অধিকার সুরক্ষায় এটিকে স্বাগত জানালেও বিরোধী দলের সদস্যরা বিলটির তীব্র বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করেন। নতুন পাস হওয়া এই…
নিজস্ব সংবাদদাতা তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দীর্ঘদিনের জনবল সংকট কাটিয়ে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই উদ্যোগের আওতায় আগামী তিন মাসের মধ্যেই সারা দেশে সাড়ে সাত হাজার চিকিৎসক এবং পাঁচ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ১৮৪ জন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিচ্ছেন, যার মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। দেশব্যাপী শক্তিশালী…
নিজস্ব সংবাদদাতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর ভূমিপুত্রের এই আগমনকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে এক অভূতপূর্ব উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে দুই দিনের এক সরকারি সফরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন বেলা ১১টা ৪০ মিনিটে শহরের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ শেষে জেলা সার্কিট হাউজে রাষ্ট্রপতির গার্ড অব অনার গ্রহণ করার কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমানের দেওয়া সূচি অনুযায়ী, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি শহরের সেনুয়া…
নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার আমদানিতে তৈরি হওয়া সাময়িক অনিশ্চয়তা কাটিয়ে সরবরাহ ব্যবস্থা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। আসন্ন রবি ও বোরো মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে চলতি মাসেই দেশে পৌঁছাচ্ছে নন-ইউরিয়া সারের বড় কয়েকটি চালান। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), মিউরেট অব পটাশ (এমওপি) ও ট্রিপল সুপার ফসফেটের (টিএসপি) প্রায় আড়াই লাখ টন সার নিয়ে সাতটি জাহাজ দেশের বন্দরে নোঙর করবে। আমদানি তথ্যের বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসে মরক্কো থেকে ৬০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি নিয়ে তিনটি জাহাজ দেশে আসছে। এর পাশাপাশি রাশিয়া…
নিজস্ব সংবাদাদাতা গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে দীর্ঘ লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য জোট। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে জনমত গঠনের লক্ষ্যেই বিরোধীদের এই বৃহৎ কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই লংমার্চের সূচনা হয়। জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এরপর বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ…
নিজস্ব সংবাদদাতা দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিন বাজারজাত করা গেলে দেশের গবাদিপশু সুরক্ষিত হওয়ার পাশাপাশি খামারিদের উৎপাদন ব্যয় অনেক কমে আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এর ফলে দেশের প্রাণিসম্পদ খাত দীর্ঘমেয়াদে আরও টেকসই হবে বলে মনে করেন তিনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্ভাবিত এলএসডি ও গোট পক্স টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএলআরআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনের আওতায় প্রাথমিকভাবে দুই হাজার ডোজ এলএসডি ও একশ ডোজ গোট পক্স ভ্যাকসিন…
