Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

মাদক নিয়ন্ত্রণে বিশেষ টিম গঠন করা হয়েছে
দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

মাদকের আগ্রাসন, কিশোর গ্যাং ও ছিনতাই রুখতে নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে প্রশাসন। ‘কথায় নয়, কাজে বিশ্বাসী’ নীতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি তরুণদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে কাজ করছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি স্থায়ী সমাধানে সামাজিক সমন্বয়ের ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি। এসব নিয়ে দৈনিক দেশের আলো ও দেশের আলো ডিজিটাল-এর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক ফিরোজ আহমেদ।

মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে?
হাবিবুর রহমান: মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলার প্রতিটি থানায় পৃথক টিম গঠন করে দেওয়া হয়েছে। এসব টিমের মাধ্যমে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকবিরোধী অভিযান ও অপারেশনের পরিকল্পনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক বিশেষ অভিযান দেখা যাচ্ছে। এর পেছনে আপনাদের মূল কৌশল কী?
হাবিবুর রহমান: আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেখানে সমস্যা, সেখান থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করা। অপরাধপ্রবণ এলাকা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা পুলিশের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৪ থেকে ৭ সেপ্টেম্বর সাত থানায় ধারাবাহিক বিশেষ অভিযানে ৩২৮ জনকে গ্রেপ্তারের তথ্য এসেছে। এত বড় পরিসরে অভিযান পরিচালনার প্রয়োজন হলো কেন?
হাবিবুর রহমান: মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আমরা শুধু গ্রেপ্তার বা অভিযানেই সীমাবদ্ধ থাকতে চাই না; সমস্যার স্থায়ী সমাধানের জন্যও কাজ করতে চাই।

১৫ সেপ্টেম্বরের সমন্বিত অভিযানে মাদক-সংশ্লিষ্ট, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১০১ জন গ্রেপ্তার হয়েছে। এই অভিযান থেকে কী বার্তা দিতে চান?
হাবিবুর রহমান: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলসহ ছিনতাই নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের আরও কোনো পরিকল্পনা আছে কি?
হাবিবুর রহমান: মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের আরও কিছু পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। কারণ, পুলিশের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হলেও তারা আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই এ সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযানই কি যথেষ্ট?
হাবিবুর রহমান: না, শুধু আইন প্রয়োগ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদক থেকেই সমাজে বিভিন্ন অপরাধের সৃষ্টি হয়। তাই শুধু মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে আইনের আওতায় আনলেই হবে না; সমাজকে সামগ্রিকভাবে মাদকমুক্ত করার উদ্যোগ নিতে হবে।

তাহলে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের বাইরে অন্যদের কী ভূমিকা থাকা প্রয়োজন?
হাবিবুর রহমান: মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন। পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক কোথায় ছড়াচ্ছে, কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়ে সামাজিক সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।

মাদক থেকে তরুণদের দূরে রাখতে কী ধরনের সামাজিক পরিবেশ তৈরি করা জরুরি বলে মনে করেন?
হাবিবুর রহমান: দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য খেলার মাঠ, পড়াশোনার উপযুক্ত ও নিরাপদ পরিবেশসহ তরুণদের সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করা জরুরি। এর মাধ্যমে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়তা করা সম্ভব।

মাদকের সঙ্গে কিশোর গ্যাং ও ছিনতাইয়ের সম্পৃক্ততা কতটা দেখছেন?
হাবিবুর রহমান: মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে শুধু গ্রেপ্তারই কি যথেষ্ট বলে মনে করেন?
হাবিবুর রহমান: শুধু আইনি ব্যবস্থা নিলেই হবে না। তরুণদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। তাদের পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করা জরুরি। একটি প্রজন্মকে সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে পারলে মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণেও ইতিবাচক ফল পাওয়া যাবে।

ছিনতাই নির্মূলে জেলা পুলিশের বিশেষ কোনো বার্তা আছে?
হাবিবুর রহমান: মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই নির্মূলে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানে সমস্যা পাব, সেখান থেকেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি।

আপনি দায়িত্ব নেওয়ার পর যেভাবে অভিযান শুরু হয়েছে, তাতে আপনার অগ্রাধিকার কি শুধু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নাকি দীর্ঘমেয়াদি পরিবর্তনও?
হাবিবুর রহমান: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অবশ্যই আমাদের দায়িত্ব। তবে শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নিলে হবে না; সমস্যার স্থায়ী সমাধানের দিকেও নজর দিতে হবে। সে কারণেই বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করছি এবং সামাজিক সমন্বয়ের ওপর গুরুত্ব দিচ্ছি।

শেষ প্রশ্ন—নারায়ণগঞ্জবাসী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ে আপনার কাছ থেকে কী প্রত্যাশা করতে পারে?
হাবিবুর রহমান: আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। সময় বলে দেবে আমি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কতটুকু করতে পারলাম। আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন