Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ

দেশের আলোমে ২৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছে দেশটির নিকোসিয়া জেলা আদালত। ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশের চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে।

সাইপ্রাসের অ্যান্টি-মানি লন্ডারিং ইউনিট (মোকাস)-এর আবেদনের পর গত ১৯ মে আদালত এই নির্দেশ জারি করে।

বাংলাদেশ সরকারের পাঠানো পারস্পরিক আইনি সহায়তার (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) অনুরোধের ভিত্তিতেই সাইপ্রাস কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। তবে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতের আদেশে সাইপ্রাসের পারেক্লিসিয়া এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি দোতলা আবাসিক ভবন ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে। ২০১৬ সালে সাইপ্রাসের বিতর্কিত ‘গোল্ডেন পাসপোর্ট স্কিম’-এর আওতায় তিনি দেশটির নাগরিকত্ব লাভ করেন। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই কর্মসূচি বন্ধ করে দেয় সাইপ্রাস সরকার।

বাংলাদেশি তদন্ত সংস্থাগুলোর দাবি, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন কোম্পানির জটিল নেটওয়ার্ক ব্যবহার করে বিপুল অঙ্কের ঋণ জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের কার্যক্রম পরিচালিত হয়েছে। তদন্তে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া বড় অঙ্কের ঋণের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, এসব ঋণের একটি বড় অংশ পরে খেলাপি হয়ে পড়ে এবং সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে কি না, তা অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ্যে জানিয়েছেন, এই ধরনের জালিয়াতির মাধ্যমে দেশ থেকে প্রায় ৮ বিলিয়ন ইউরোর বেশি অর্থ বিদেশে পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে সাইপ্রাসভিত্তিক ‘অ্যাক্লেয়ার ইন্টারন্যাশনাল’ নামের একটি কোম্পানির নাম। অভিযোগ রয়েছে, বিদেশে অর্থ স্থানান্তরে এই কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকতে পারে। আদালতের নথিতে সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সিতে থাকা একাধিক কোম্পানি ও ট্রাস্টের আর্থিক কর্মকাণ্ডও তদন্তের আওতায় আনার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে সম্পত্তি জব্দের আদেশের ঠিক একদিন পর বাংলাদেশে ইসলামী ব্যাংকের একটি ঋণ জালিয়াতি মামলায় সাইফুল আলমসহ তার পরিবারের ১১ জন সদস্য ও সহযোগীকে পাঁচ মাসের কারাদণ্ড দেন আদালত। অভিযোগে বলা হয়, বাস কেনার নামে নেওয়া প্রায় ৬ মিলিয়ন ইউরোর ঋণের অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ‘কুইন ইমানুয়েল’-এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাইফুল আলম দাবি করেছেন, তার সব বিনিয়োগ বৈধ আন্তর্জাতিক উৎস থেকে এসেছে এবং তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (আইসিএসআইডি)-এ মামলা করেছেন বলেও জানা গেছে।

বাংলাদেশি তদন্ত সংস্থাগুলো মনে করছে, পাচার হওয়া অর্থের বড় অংশ সাইপ্রাস, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। বর্তমানে দেশি-বিদেশি একাধিক সংস্থা সমন্বিতভাবে এই অর্থ পাচারের নেটওয়ার্ক অনুসন্ধান করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

ভোজিনহা-স্পর্শে স্তব্ধ স্পেন, কেপ ভার্দের হাসি

By দেশের আলোজুন ১৬, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বাংলাদেশ

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

শেষ মুহূর্তে সুইসদের জয় রুখে দিল কাতার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
বাংলাদেশ

বেটার বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
অর্থনীতি

বাজেট বাস্তবায়নযোগ্য, প্রয়োজন দক্ষতা ও সুশাসন

By দেশের আলোজুন ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন