Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে

ছয় বছর পর পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন ডিওন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?
  • ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে
  • ছয় বছর পর পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন ডিওন
  • মঙ্গলবার থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
  • মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

চীন নিয়ে সিনেমা নির্মাণে মোদি সরকারের নিষেধাজ্ঞা

সালমান খানের সিনেমার নাম বদল ও দৃশ্য কর্তন
দেশের আলোজুন ১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-চীন সীমান্তের লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে দীর্ঘদিন সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। তবে সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। এর প্রভাব পড়েছে বলিউডেও।

চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ভারত সরকার বলিউডে চীনবিরোধী বা চীনকে নেতিবাচকভাবে উপস্থাপন করা চলচ্চিত্রের ক্ষেত্রে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেন্সর কর্তৃপক্ষের নতুন নির্দেশনার ফলে গালওয়ান সংঘর্ষভিত্তিক একাধিক চলচ্চিত্রে নাম পরিবর্তন, দৃশ্য বাদ দেওয়া কিংবা প্রকল্প স্থগিতের ঘটনা ঘটছে।

এর মধ্যে রয়েছে সালমান খানের যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’। সরকারি আপত্তির মুখে ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। পাশাপাশি চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের সমালোচনার পর ছবিটির প্রায় ৪০ শতাংশ দৃশ্য পুনরায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, গালওয়ান সংঘর্ষে নিহত বীর চক্র পদকপ্রাপ্ত ভারতীয় সেনাসদস্য সিপাহী গুরতেজ সিংয়ের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য লায়ন অব গালওয়ান’-এর কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন প্রযোজক হিমালয় দাসানি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমাদের স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনোভাবেই চীনবিরোধী বার্তা দেওয়া যাবে না। যুদ্ধের মূল প্রতিপক্ষকেই যদি দেখানো না যায়, তাহলে এমন সিনেমা নির্মাণের অর্থ থাকে না।”

নতুন নিয়ম অনুযায়ী, চীন বা সীমান্ত সংঘাত নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগে ভারতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারের এ নীতির সমালোচনা করেছেন ভারতের বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও শিক্ষাবিদ। তাঁদের দাবি, এটি চলচ্চিত্রে নির্বাচিত বাকস্বাধীনতার উদাহরণ। চলচ্চিত্র নির্মাতা ওনিল বলেন, “পাকিস্তানবিরোধী চলচ্চিত্রে কোনো বাধা নেই, কিন্তু চীনের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে। অথচ গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এর সময় চীন পাকিস্তানকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েছিল।”

ডকুমেন্টারি নির্মাতা অদিতি শর্মা বলেন, “পাকিস্তানবিরোধী চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এর ক্ষেত্রে কোনো দৃশ্য পরিবর্তন বা বিশেষ অনুমতির প্রয়োজন হয়নি। বার্তাটি পরিষ্কার—পাকিস্তানকে আক্রমণ করা যাবে, কিন্তু চীনকে নয়।”

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সিনেমা স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইরা ভাস্করের মতে, ভারতে বাকস্বাধীনতার প্রশ্ন প্রায়ই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সমীকরণের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।

তবে সরকারের অবস্থানকে সমর্থন করেছেন ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জি. ডি. বকশি। তিনি বলেন, “চীন যদি সীমান্ত চুক্তি মেনে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তাহলে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরির প্রয়োজন নেই। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ বিবেচনায় সরকার কিছু পরিবর্তনের অনুরোধ করতেই পারে। সেনাদের বীরত্বের গল্প ভবিষ্যতেও তুলে ধরা যাবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে ভারত ও চীন একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সমঝোতায় পৌঁছায়। বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার এই প্রচেষ্টার প্রভাবই এখন বলিউডের কনটেন্ট নীতিতে প্রতিফলিত হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

মঙ্গলবার থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্ব

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্ব

সমুদ্রের গভীরে স্বর্ণ-রূপার সমৃদ্ধ খনিজভান্ডার পেল চীন

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
স্বাস্থ্য

লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু পেয়েছে টিকা

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

কৃষি উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার শক্তিশালী করলেই গণতন্ত্র সুসংহত হবে: রাষ্ট্রপতি

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
বিশ্ব

ট্রাম্পের দাবি ‘চাঁদ যুক্তরাষ্ট্রের’, ভাইরাল সুপারহিরো এআই ভিডিও

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ধৈর্যের পুরস্কার /রিভার্স জেলা পরিষদের নতুন প্রশাসক মামুন মাহমুদ

মার্চ ১৫, ২০২৬

‘বেটার বাংলাদেশ’ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

এপ্রিল ৫, ২০২৬

সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন