Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির
  • বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস
  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
  • বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ, কাটছে সংকট

এক মাসে আমদানির পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ
দেশের আলোমে ১৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
জ্বালানি তেলের প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি খাতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সরবরাহ ব্যবস্থা। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তার কারণে মার্চ মাসজুড়ে দেশীয় বাজারে তেলের বড় ধরনের ঘাটতি থাকলেও এপ্রিল থেকে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন শুরু হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে যে বর্তমানে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে জ্বালানি তেল সরসরাহের ক্ষেত্রে তেমন সংকটের আশঙ্কা নেই। মূলত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ এবং নিয়মিত এলসি খোলার মাধ্যমে সরবরাহ ব্যবস্থা সচল রাখায় বাজার এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে।

বিপিসির মাসিক আমদানির পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত মার্চ মাসে সমুদ্রপথে ১০টি জাহাজ ও ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ৩ লাখ ২২৩ টন জ্বালানি তেল দেশে এসেছিল। যুদ্ধের কারণে সেই সময় নির্ধারিত সূচির বেশ কয়েকটি জাহাজ পিছিয়ে যাওয়ায় সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছিল। তবে এপ্রিল মাসে পরিস্থিতির অভাবনীয় উন্নতি ঘটে এবং ১৮টি জাহাজে প্রায় ৫ লাখ ৬৮ হাজার টন তেল আমদানি করা হয়। এর বাইরে ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২৫ হাজার টন ডিজেল। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে আমদানির পরিমাণ প্রায় দ্বিগুণ হওয়ায় মাঠপর্যায়ে তেলের ঘাটতি দ্রুত দূর করা সম্ভব হয়েছে। সরবরাহের এই ইতিবাচক ধারা মে মাসেও অব্যাহত রাখতে চায় সরকার।

বিপিসির হিসাব অনুযায়ী চলতি মে মাসে ১৯টি জাহাজে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আসবে।  এর মধ্য প্রথম ১০ দিনেই ৯টি জাহাজ দেশে পৌঁছেছে। সর্বশেষ ‘এমটি টর্ম দুর্গা’ নামের একটি জাহাজে ওমান থেকে ২৭ হাজার টন ডিজেল খালাস করা হয়েছে।

আমদানির এই গতিশীলতার কারণে গত ১৯ এপ্রিল থেকে সরকার অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং ডিজেল ও পেট্রলের সরবরাহ ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। ফলে রাজধানীসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে আগের মতো দীর্ঘ লাইন  এখন আর দেখা যাচ্ছে না।

সরবরাহ স্বাভাবিক করার আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন যে নিয়মিত উৎসের পাশাপাশি বিকল্প দেশ থেকেও তেল আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্তমানে দেশে ডিজেলের যে মজুত রয়েছে তা দিয়ে ২১ দিন এবং অকটেনের মজুত দিয়ে ৪০ দিনের চাহিদা মেটানো সম্ভব। ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের মজুতও পর্যাপ্ত থাকায় স্বল্প মেয়াদে জ্বালানি সংকটের কোনো ঝুঁকি নেই বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত মজুত সক্ষমতা বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেই স্থানীয় বাজারে তার প্রভাব পড়ে। এই প্রবণতা বাংলাদেশের আমদানিনির্ভরতার দুর্বলতাকেই প্রকাশ করে। তাই স্থায়ী স্বস্তি ফেরাতে হলে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানো এবং আমদানিকাঠামোয় বৈচিত্র্য আনা জরুরি।

বিপিসি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে নির্ধারিত সময় অনুযায়ী মে মাসের বাকি চালানগুলো দেশে পৌঁছালে আগামী দিনগুলোতে জ্বালানি তেলের বাজার আরও শক্তিশালী অবস্থানে থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

তিন থানার ওসি বদলি ও পদায়ন

By দেশের আলোএপ্রিল ৮, ২০২৬

আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

জুলাই সনদ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব

মার্চ ৩০, ২০২৬

দেড় যুগ পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা 

এপ্রিল ৬, ২০২৬

কৃষি খাতে ডিজিটাল বিপ্লব, কৃষক কার্ডে থাকবে যেসব সুবিধা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা

মে ১৫, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন