মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা অপরিবর্তিত রয়েছে। চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহার আগেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ভাতা বৃদ্ধির বিষয়টি দ্রুত কার্যকর করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা চলছে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল পুনর্বিন্যাস কার্যকর হলে দেশের শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পেশাটির প্রতি আগ্রহ আরও বাড়বে।

Share.
Exit mobile version