Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
- কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
- নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল
- জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ
- সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ
Author: দেশের আলো
নিজস্ব প্রতিবেদক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং বাস্তববাদী নেতৃত্ব জনগণের হৃদয়ে চিরজাগরূক থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ মে) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটলতা এবং স্বনির্ভর উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন। মহান স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয়…
নিজস্ব প্রতিবেদক রাজধানীতে কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পরিস্থিতি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা, তালতলা মার্কেট ও বাসাবো এলাকা প্রদক্ষিণ করে। এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব…
নিজস্ব প্রতিবেদক সরকার ও বিএনপির বিরুদ্ধে নানামুখী চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “সরকারের যে ভুলগুলো আছে তা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া—এটা এদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি, কখনো নেবেও না।” তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনা স্বাভাবিক হলেও…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ‘জেড ফোর্স’-এর অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল ৩০ মে, শনিবার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। দিনটি উপলক্ষে দেশজুড়ে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং বিশেষ…
দেশের আলো ডেস্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুল আলোচিত নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ ও গবেষকরা। তাদের মতে, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার পটভূমি এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এই নিবন্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৯৭২ সালে স্বাধীনতার প্রথম বার্ষিকী উপলক্ষে অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ‘একটি জাতির জন্ম’। পরে ১৯৭৪ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সাপ্তাহিক বিচিত্রা’য় এটি পুনর্মুদ্রিত হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার রাজনৈতিক-ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লেখা এই নিবন্ধকে অনেকেই সময়ের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করেন। আগামীকাল ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত…
অনলাইন ডেস্ক বাংলাদেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছে দেশটির নিকোসিয়া জেলা আদালত। ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশের চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে। সাইপ্রাসের অ্যান্টি-মানি লন্ডারিং ইউনিট (মোকাস)-এর আবেদনের পর গত ১৯ মে আদালত এই নির্দেশ জারি করে। বাংলাদেশ সরকারের পাঠানো পারস্পরিক আইনি সহায়তার (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) অনুরোধের ভিত্তিতেই সাইপ্রাস কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। তবে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের আদেশে সাইপ্রাসের পারেক্লিসিয়া এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি দোতলা আবাসিক ভবন ফ্রিজ বা অবরুদ্ধ করা…
আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ বা কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি প্রকাশ্যে আসে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে ২০২৬ সালের কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে আরও কয়েকটি ইসরায়েলি সংস্থাকে এই তালিকায় যুক্ত করার বিষয়েও নজরদারি চালানো হচ্ছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত…
নিজস্ব প্রতিবেদক দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব কাঠামোয় ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে বড় পরিসরের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা জোরদার করেছে সরকার। আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে সম্মিলিতভাবে অন্তত ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার লক্ষ্যে কাজ চলছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এরই অংশ হিসেবে চলতি বছরের জুনের মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রায় তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে সরকার। বাংলাদেশ সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেন।…
আনিসুল ইসলাম সানি পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। কোরবানি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ, তাকওয়া এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। মানুষের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করে স্রষ্টার সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে নিজেকে নিবেদন করাই কোরবানির মূল তাৎপর্য। এই ত্যাগের চেতনা আমাদের একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমতার সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়, তাগিদ দেয়। নারায়ণগঞ্জ এক ঐতিহ্যবাহী, প্রাচীন এবং আবহমানকাল ধরেই অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ জনপদ। নদীবিধৌত এই শহর যুগে যুগে শ্রম, মেধা ও সংগ্রামের গৌরবময় ইতিহাস বহন করে আসছে। শিল্প, বাণিজ্য, সংস্কৃতি এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নারায়ণগঞ্জের…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবং সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত…
