Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

দেশের আলোমে ৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে। ছাত্রদলের কমিটি নেই প্রায় ২ বছর। বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের কমিটি না থাকায় নতুন ছাত্র নেতৃত্ব তৈরি হচ্ছে না। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েকের মধ্যেই নতুন কমিটি আলোর মুখ দেখতে যাচ্ছে বলে কানাঘুষা চলছে। ইতিমধ্যে কমিটি চূড়ান্ত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দু-একদিনের মধ্যেই ঘোষণা হতে পারে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় নির্ভরযোগ্য সূত্র। এবারের জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে চমক থাকছে বলে জানা গেছে।
সূত্র জানায়, শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে প্রায় ২৯টি কমিটি অনুমোদন দিয়েছে। বিভিন্ন জেলা, মহানগর এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব কমিটি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিও ঘোষণার তালিকায় রয়েছে।
জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার খবরে উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছে কমিটিতে পদ প্রত্যাশী নেতাকর্মীদের। দীর্ঘদিন যাবৎ ছাত্রদলের কমিটি না থাকায় নতুন কমিটির আশায় দিন গুণছেন নবীণ ছাত্র নেতারা। বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তাই সর্বত্রই আলোচনা আর সম্ভাব্য প্রার্থী ও তার নেতাকর্মী সমর্থকদের কৌতূহল চোখে পড়ছে।
কেন্দ্রীয় সূত্র নিশ্চিত করেছে, এবারের ছাত্রদলের কমিটিতে বিগত সময়ের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্রনেতাদের মূল্যায়ণ করা হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিয়মিত রাজপথে ছিলেন ও মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে কমিটিতে পদায়ণ করা হবে।
একই দাবি লক্ষ্য করা গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের কাছ থেকেও। এর পাশাপাশি হুঁশিয়ারিও উচ্চারিত হয়েছে ছাত্রনেতাদের কন্ঠে। আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করা না হলে তা বুমেরাং হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা তাদের। তাই সকলের কাছে গ্রহণযোগ্য একটাই কমিটির প্রত্যাশা করছেন সবাই।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং অধীনস্থ সকল ইউনিট কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হলো। এরআগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা এবং রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বাংলাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন