নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটিয়ে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
তিনি বলেন, শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জানতে চান, সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না। এ সময় নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী শিশুদের বলেন, একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে। সবাই মিলে খেলাধুলা করা এবং একে অপরকে সুযোগ দেওয়ার বিষয়েও তাদের উৎসাহিত করেন তিনি।
এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

