Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ

    এবার ঢাকায় আসছেন শাকিরা?

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
    • এবার ঢাকায় আসছেন শাকিরা?
    • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
    • ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
    • বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
    • শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

    দেশের আলোনভেম্বর ২৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    আর্থিক প্রতিবেদন তৈরিতে রাষ্ট্রপতির আহ্বান

    নিজস্ব প্রতিবেদক

    চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ হিসাব পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অযাচিত চাপ উপেক্ষা করে স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের স্বাধীনতার ওপর। তাই নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরির জন্য হিসাব পেশাজীবীদের সাহসের সঙ্গে কাজ করতে হবে।

    শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।

    রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার পাশাপাশি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

    তিনি বলেন, গত ১৫ বছরের বেশি সময়ে দেশের ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে বিপুল পরিমাণ সরকারি অর্থ বিদেশে পাচারের ঘটনাও ঘটেছে।

    বাংলাদেশের অর্থনীতি নিয়ে ২০২৪ সালের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বছরে গড়ে এই অর্থের পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।

    রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিক সংকটের প্রকৃত চিত্র স্বীকার না করলে তা মোকাবিলা করা সম্ভব নয়। অর্থ পাচার ও ব্যাংক জালিয়াতি প্রতিরোধ, চুরি হওয়া সম্পদ আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণের বোঝা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

    তিনি আরও বলেন, অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাব ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের অর্থনীতি সুরক্ষার দায়িত্ব শুধু নিরীক্ষকদের নয়; হিসাব পেশাজীবী, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয়প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রকৌশলী এবং নীতিনির্ধারকদেরও এ দায়িত্ব পালন করতে হবে।

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থ পাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদানের কথাও স্মরণ করেন।

    সম্মেলনে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমকে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। আয়োজকেরাও তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমদ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৯, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বাংলাদেশ

    শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বাংলাদেশ

    ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন