Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ

    এবার ঢাকায় আসছেন শাকিরা?

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
    • এবার ঢাকায় আসছেন শাকিরা?
    • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
    • ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
    • বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
    • শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

    দেশের আলোনভেম্বর ২৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    অর্থনৈতিক সংস্কার

    নিজস্ব প্রতিবেদক

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ঋণ ও সরকারি অর্থব্যবস্থাপনায় সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং বেসরকারি খাত ও পুঁজিবাজারের উন্নয়নে সরকার কাজ করছে।

    শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর দুটি দিক রয়েছে—অভ্যন্তরীণ ও আমদানিজনিত। বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সার ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সুযোগ সীমিত।

    তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য এবং খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানো হয়েছে বলে জানান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এর ফলে সার্বিক মূল্যস্ফীতি ২০২৬ সালের মে মাসের ৯ দশমিক ৪২ শতাংশ থেকে কমে অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। আগের সরকারের সময়ে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশ ছিল বলেও উল্লেখ করেন তিনি। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

    স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আরও ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

    তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ওষুধশিল্পের বিকাশেও সহায়তা দেওয়া হবে।

    ঋণ ব্যবস্থাপনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও সরকার প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করছে। বাংলাদেশ কোনো ঋণখেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ-সংক্রান্ত বিভাগকে আলাদা করা হচ্ছে। এর ফলে নাগরিকেরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।

    সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব—এই চারটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এসব মানদণ্ড পূরণ না করায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর বাস্তবায়ন অগ্রগতি কম, সেগুলোর কিছু তালিকা থেকেও বাদ দেওয়া হচ্ছে।

    বেসরকারি খাতে ঋণপ্রবাহ সচল রাখতে বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ লক্ষ্যে বিকল্প অর্থায়নের উৎস হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    অর্থমন্ত্রী আরও বলেন, কর নীতি প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রম আলাদা করার কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কর-জিডিপি অনুপাতেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

    পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন ও রিয়েল-টাইম কার্যক্রম চালু এবং বিভিন্ন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে বলে জানান তিনি। ইলেকট্রনিকস খাতে কর ছাড়ের ফলে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পেও বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।

    সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনেরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    অর্থনীতি

    ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    অর্থনীতি

    এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমে ১০ লাখ টাকা

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    অর্থনীতি

    খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    অর্থনীতি

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    অর্থনীতি

    রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    অর্থনীতি

    সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, সংখ্যা ছাড়াল ৩০০

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    অর্থনীতি

    কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    অর্থনীতি

    একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন