Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

    ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • শিশুদের প্রথম বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই
    • ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা
    • পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট
    • চুলের রং নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার
    • অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
    • ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    অর্থনীতি

    এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমে ১০ লাখ টাকা

    দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমানো

    নিজস্ব প্রতিবেদক

    পুঁজিবাজারের এসএমই বোর্ডে শেয়ার লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ করা কোম্পানিগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৪০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির সব তালিকাভুক্ত কোম্পানি এবং অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

    তবে এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে সংশ্লিষ্ট আদেশ বা নির্দেশনা সংশোধনের পর। এর আগে চলতি বছরের মে মাসে বিনিয়োগসীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করেছিল বিএসইসি।

    এদিকে, ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন নাকচ করেছে কমিশন।

    ফান্ডগুলো হলো এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

    বিএসইসি জানায়, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগ করা হয়েছিল। এতে ফান্ডগুলোর ইউনিটধারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এ কারণে কমিশনের ১ হাজার ১৮তম সভায় ছয়টি ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

    ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এলআর গ্লোবাল আবেদন করলেও মঙ্গলবারের সভায় তা নাকচ করে দেয় কমিশন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    অর্থনীতি

    খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    অর্থনীতি

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    অর্থনীতি

    রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    অর্থনীতি

    সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, সংখ্যা ছাড়াল ৩০০

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    অর্থনীতি

    কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    অর্থনীতি

    একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    অর্থনীতি

    এক মাসে ভ্যাট আদায়ে সর্বোচ্চ রেকর্ড

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    অর্থনীতি

    রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে সতর্ক বাংলাদেশ ব্যাংক

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    অর্থনীতি

    রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন