Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতাল পরিদর্শনকালে কর্মচারীদের অনুপস্থিতি, রান্নাঘর ও টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানের প্রতি উষ্মাও প্রকাশ করেন। একই সঙ্গে তিনি হাসপাতালের ব্যবস্থাপনা ঠিক করতে ৩ দিনের সময় বেধে দেন। ৩ দিনের মধ্যে হাসপাতালের পরিবেশের উন্নতি না হলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারী দেন স্বাস্থ্যমন্ত্রী। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি এই হাসপাতালসহ দেশের ১০টি জেলার সদর হাসপাতালের আইসিইউ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের আগে তিনি ভিক্টোরিয়া হাসপাতাল…

বিস্তারিত

রূপগঞ্জ সংবাদদাতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাস্তার ধারে বা হাইওয়ের পাশে কোনো সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা ময়লার ভাগাড় (ল্যান্ডফিল) করা যাবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না এমন এলাকায় ল্যান্ডফিল বা ময়লার ভাগাড়ের জন্য জায়গা ঠিক করতে হবে। রোববার (১৪ জুন) সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শিল্প-কারখানা ও পৌরসভার বর্জ্য ফেলা হবে। বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ছিনতাই, মাদক, যানজট, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয় গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পাশাপাশি নগরী ও শিল্পাঞ্চল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান জানানো হয়েছে। রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় বক্তারা বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে যানজট নিরসন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, অবৈধ দখল ও হকার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসময় থানা থেকে…

বিস্তারিত

ফতুল্লা সংবাদদাতা অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি পেন গান ও ১টি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টায় ফতুল্লার নয়ামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৪ জুন) দুপুরে র‍্যাব-১১ এর দায়ত্বিপ্রাপ্ত র্কমর্কতা ক্যাপ্টনে মো. রওনক এরফান খান স্বাক্ষরতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদকের একটি স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোঁপ থেকে ১টি পেন গান ও এর ১টি খালি খোসা উদ্ধার…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার মুখে পড়ে পুলিশ। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। হামলায় এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ফাইটার মনিরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাত প্রায় ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, মনির ওরফে ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুম (২৪)। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। আহতদের শহরের ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল…

বিস্তারিত

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বার্মাস্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোঃ রাশেদুজ্জামান (২২), মোঃ গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২)। ফায়ার সার্ভিসের ডুবুরিদল কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব ও শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার…

বিস্তারিত

ড. ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, বর্তমানে আদালতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ৮২ হাজার ৫শ’ মামলা চলমান রয়েছে। এ মামলা জটিলতার কারণে সুষ্ঠুভাবে কিছুই করা যাচ্ছে না। এসব মামলার কারণে কাজের গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে আদালতের সাথে আলোচনা করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে এ মামলাগুলোর নিষ্পত্তি করা যায়। শনিবার (১৩ জুন) বিকেলে সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের প্রাইমারি স্কুলগুলোতে ৩২ হাজার ৫শ’ প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের এ পদ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এ…

বিস্তারিত

নানা বিতর্কে জড়িয়ে ইমেজ সংকটে পড়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ সংকট থেকে রেহাই পেতে হার্ডলাইনে অবস্থান নিয়েছেন স্বয়ং এসপি। তিনি জেলা পুলিশের ইমেজ পুনরুদ্ধারে ইতোমধ্যেই বেশকিছু কঠোর পদক্ষেপ গহেণ করেছেন। থানায় দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত কয়েক মাসে রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দর থানার একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বদলি, প্রত্যাহার ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশ সূত্রে জানা যায়, ৯ জুন রাতে আড়াইহাজার থানার এসআই হাসানাঈন আহমেদকে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির…

বিস্তারিত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. শরীফ হোসেন (৩০) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১০ জুন) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (্এনসিসি) এর ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা শরীফ জালকুড়ি এলাকার নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগের সহ-সভাপতি শরীফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া ‘উল্লেখযোগ্যভাবে সহজ’ করা হচ্ছে। বুধবার (১০ জুন) বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ফেডারেল ফরেন অফিসের মহাপরিচালক ফ্রাংক হার্টম্যান উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প। তবে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধি।…

বিস্তারিত