Author: দেশের আলো

নিজস্ব সংবাদদাতা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশ নোংরা হয়ে পড়েছে। বিশেষ করে ভূঁইগড় শান্তিধারা ও শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের পাশে বাসাবাড়ি ও দোকানপাটের বর্জ্য ফেলে বড় বড় স্তূপ তৈরি হয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে ছড়িয়ে আছে গৃহস্থালির বর্জ্য, প্লাস্টিক বোতল, কাঁচের টুকরা, বস্তাবন্দি আবর্জনা এবং ফল ও সবজির খোসাসহ নানা ধরনের পচনশীল বর্জ্য। এসব ময়লার পাশ দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। এতে শিশুদের মধ্যে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। শহীদ রিয়া…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রূপগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক মোঃ সাত্তার চৌধুরীর মাতা মাসুমা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। এক শোকবার্তায় তিনি বলেন, সাত্তার চৌধুরীর মাতার মৃত্যুতে আমরা…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা আড়াইহাজারে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসনাঈন আহমেদ নামে এক সহকারী উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি বুধবার (১০ জুন) দুপুরে জানাজানি হয়। পুলিশ জানায়, দায়িত্ব পালনকালে ঘুষ আদায়, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তও শুরু হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে এসআই হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ…

বিস্তারিত

৮ মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আতিকুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) সন্ধ্যায় ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই মো. মিলন ফকির, এএসআই মো. আব্দুল হামিদ খান, এএসআই মোজাম্মেল হকসহ ফতুল্লা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আতিকুর ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিবু মার্কেট (নামাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আতিকুরের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন। সাজা এড়াতে এবং অন্য মামলায় গ্রেফতার ঠেকাতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার…

বিস্তারিত

অটোরিকশা সাইট দেয়া নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশা সাইট দেয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে সোমবার উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে বরুনা এলাকায় সালিশ বসে। সালিশ চলাকালীন অবস্থায় একসময় উভয়পক্ষের…

বিস্তারিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জনগণের ক্ষমতার দল এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে। স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন এবং সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারা জনগণের কথা বলবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন। তাহলেই আমরা নারায়ণগঞ্জকে নতুনভাবে ঢেলে সাজাতে পারবো। প্রাতিষ্ঠানিকভাবে শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। অতীতে জনগণের সরকার ছিল না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। তিনি বলেন, যেহেতু আমরা জনগণের পাশে আছি তাই জনগণকে পাশে রেখেই ইনশাআল্লাহ ঈদুল আজহাতেও সুন্দরভাবে শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে সকল শ্রমিকের…

বিস্তারিত

বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, সবজি বিক্রেতা কালাম (৪৫), স্ত্রী সালমা (৪০), ২ মেয়ে মুন্নী (১০), কথা (৭) এবং ছেলে মুন্না (১২)। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রোববার সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন ৮ তলা বিশিষ্ট ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজের কারণে বদ্ধ রুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে আহত ব্যক্তিদের স্থানীয়দের…

বিস্তারিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জে মোট ২ হাজার ৭শ’ ২২টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে মাত্র ২৭টি কারখানায় গত ঈদে কিছু শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এবার প্রশাসন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। এর মাধ্যমে বোঝা যায় সরকার বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে। রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও…

বিস্তারিত

রূপগঞ্জে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতা শামীম মিয়া ৬ জন সহযোগীসহ কক্সবাজারে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকা থেকে র‌্যাব-১৫ সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার সহযোগীরা হলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মানিক ঢালি (৩৪), আব্দুলি করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার পর থেকে তারা কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মঙ্গলবার (৫…

বিস্তারিত

বন্দরের শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে ক্যাডার সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানায় ও বন্দর থানায় একাধিক মামলা উল্লেখযোগ্য। র‌্যাবের তথ্যমতে, সোহেল ও তার বাহিনী দীর্ঘদিন ধরে বন্দরের আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়ভাবে নতুন ভবন বা স্থাপনা নির্মাণের সময় তার বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেয়া, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে…

বিস্তারিত