Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির বলেছেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশ ও জাতীয় পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।” নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে…
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, আজকের শিক্ষশার্থীরাই আগামী দিনে নেতা হবে। আমি আশা করি তোমরা শুধু রাষ্ট্র প্রধান হওয়ার যোগ্যতাই অর্জন করবে না, বরং জাতি গঠনে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। গতকাল শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আজকের এই মহতি অনুষ্ঠানে একটি কথা বলতে হয় যে, আমি তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নই। আমার বয়স অনুযায়ী আজকে তোমাদের মতো এ রকম প্রতিষ্ঠান থেকে ৫৯ বছর আগে ১৯৬৭ সালে এসএসসি…
সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে করেছে র্যাব। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল সোনারগাঁয়ের কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি (৩৫) সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম নজুর ছেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা যায়, কাইল্লা রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ এর আশপাশের এলাকায় সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী…
স্থানীয় জনসাধারণের জমির ওপর আনন্দ হাউজিং নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকালে বক্তারা বলেন, তাদের সম্মতি ছাড়া জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসময় তারা ব্যানার ও লিফলেট প্রদর্শন করে প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা আরও বলেন, জনগণের জমির ওপর কোনো প্রকল্প আমরা মেনে নেব না। অবিলম্বে আনন্দ হাউজিং প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করতে হবে এবং জমির প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।…
ফিরোজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দু’জন শিক্ষার্থী অনশন করছেন। দাবিটি রাজনৈতিক, কর্মসূচিটি শান্তিপূর্ণ। গণতান্ত্রিক রাষ্ট্রে এটি সম্পূর্ণ বৈধ এবং স্বাভাবিক। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রশ্ন জোরালো হয়ে উঠেছে যে প্রশ্নটি আসলে শুধু এই দুইজনের নয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গভীরে প্রোথিত। অনশনরত এই দুইজন ছাত্রশিবিরের কর্মী। তারা জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠনের সদস্য। এটি কোনো গোপন তথ্য নয়, কোনো অপরাধও নয়। কিন্তু তাদের পরিচয় উপস্থাপনের ক্ষেত্রে একটি লক্ষণীয় প্যাটার্ন দেখা যাচ্ছে। ডাকসুর নির্বাচিত শিবির সদস্যরা এবং বিভিন্ন সুশীল ব্যক্তিত্ব যারা সংহতি জানাতে গেছেন, তারা বারবার বলছেন ‘দুইজন সাধারণ শিক্ষার্থী’ অনশন করছেন। সাংগঠনিক পরিচয়টি সুকৌশলে অনুচ্চারিত রাখা হচ্ছে।…
সপ্তাহের ব্যবধানে আবারও অস্থিরতা দেখা দিয়েছে কাঁচাবাজারে। সবজির দাম বাড়ার প্রভাব মুরগির বাজারেও পড়েছে। এতে করে নিত্যপণ্য কিনতে আসা সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছেন। শুক্রবার (১০ এপ্রিল) শহরের দ্বিগুবাবুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকট ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের। ফলে খুচরা পর্যায়ে এসে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে গ্রীষ্মকালীন অধিকাংশ সবজির দাম ১০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। বরবটি, করলা, পটল, কচুর লতি, কচুরমুখী, সাজনা ও ক্যাপসিকাম ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা,…
শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়কের ফুটপাত দখল করে বসা হকার উচ্ছেদ করে তা নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)। এনসিসি’র এ উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এতে ঐকমত্য পোষণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবনের মিলনায়তনে মতবিনিময় সভার আহ্বান করেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। বিকেল সাড়ে ৩টায় এ সভা শুরু হয়ে ৩ ঘন্টা চলে। এতে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, জেএসডি, ইসলামী আন্দোলন, সাম্যবাদী দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের ৩২ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। তবে, বক্তাদের মধ্যে বেশিরভাগই…
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে জাতীয় সংসদে পাস হয়েছে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬’। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬’ জারি করে। ১৬ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে বাংলাদেশ গেজেটে অধ্যাদেশটি প্রকাশ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনায় ২০২৫…
খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে ২ সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ২ শিশু কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা কাঁচপুরের রায়েরটেক খান বাড়ি এলাকায় নিজাম খানের বাসায় ভাড়া থাকতো এবং দু’জনই মাদ্রাসার ছাত্র ছিলো। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, আদনান ও আব্রাহাম পুকুরপাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নামে। কিছুক্ষণ পর তাদের আর দেখা না গেলে স্থানীয়দের…
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় সাড়ে ১৩ হাজার লিটার ডিজেলসহ ২টি ট্যাংকলরি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ জন কর্মচারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জস্থ বার্মাস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, বার্মাস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা মজুদকৃত প্রায় ১৩ হাজার ৫শ’ লিটার ডিজেলসহ ২টি ট্যাংকলরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের ২টি মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। এ ঘটনায়…
