Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
নারায়ণগঞ্জকে ‘বিশেষ’ ক্যাটাগরিতে উন্নীত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কারণ, অর্থনীতির চালিকাশক্তি হিসেবে নারায়ণগঞ্জ উৎপাদন ও রপ্তানিতে ‘বিশেষ’ শ্রেণির ভূমিকা পালন করলেও তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। শিল্পাঞ্চল, বন্দরকেন্দ্রিক ব্যবসা এবং বিপুল কর্মসংস্থানের এই কেন্দ্রটি প্রশাসনিকভাবে পিছিয়ে থাকা এটি দীর্ঘদিনের এক অসংগতি দেশের শিল্প ও বাণিজ্যের মানচিত্রে নারায়ণগঞ্জের অবস্থান কোথায়, তা নতুন করে বলার প্রয়োজন নেই। পাটশিল্পের ঐতিহ্য পেরিয়ে আধুনিক গার্মেন্টস, নিটওয়্যার, ডাইং-প্রিন্টিংসহ বহুমাত্রিক শিল্পে সমৃদ্ধ এই জেলা আজ লাখো মানুষের কর্মসংস্থানের উৎস। বিপুল রপ্তানি আয় ও জাতীয় জিডিপিতে প্রায় ৮ শতাংশ অবদানের কারণে নারায়ণগঞ্জ অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে দেশের শীর্ষস্থানীয় অঞ্চলগুলোর একটি এমনটাই মনে করেন ব্যবসায়ী মহল। কিন্তু…
শনিবার (১৮ এপ্রিল) থাইল্যান্ডের বামরুনগ্রাথ হাসপাতালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পক্ষ থেকে রোববার (১৯ এপ্রিল) বাদ মাগরিব ক্লাব নামাজঘরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা পরিচালনা পর্ষদ সদস্য মোঃ জাহিদ হোসেন, হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবু, এড. ইন্দ্রজিত সাহা দীপক সহ বিপুল সংখ্যক সম্মানিত ক্লাব সদস্য ও ক্লাব কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, আমরা ফেসবুক বা গুগলে দেখে প্রযুক্তিগুলোকে যতটা প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারি সেটা চেষ্টা করে দেখতে হবে। আমাদের বাংলা ইংরেজীর পাশাপাশি বিজ্ঞান চর্চার দিকেও নজর দিতে হবে। আমাদের সকল সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে। রোববার (১৯ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনকালে একথা বলেন তিনি। ডিসি রায়হান কবির বলেন, আমরা প্রযুক্তিগুলো কীভাবে কাজে লাগাতে পারি এটা যদি আমরা জানি তাহলে আমরা এগুলো ব্যাবহার করতে পারবো। চতুর্থ শিল্প বিপ্লব আসছে, বেশ কিছু প্রযুক্তি এখানে আছে। ড্রোন প্রযুক্তি, ভার্চুয়ালরিয়েলিটির মত প্রযুক্তিগুলোকে যত তারাতাড়ি আমরা জানতে পারবো…
বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ-এর পেছনের গেট (পশ্চিম গেট) সংলগ্ন নদীর তীর ঘেঁষে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ থানা সদর নারায়ণগঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের…
সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১১২০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে মোট ১০৫০ লিটার ডিজেল ও ৭০ দশমিক ৫ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান…
আড়াইহাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ২১০টি আবাসিক চুলার সংযোগ কেটে দেয়া হয়। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি, তিনগাঁও ও ব্রাহ্মন্দী গোবিন্দী এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল এবং একই সঙ্গে তৈরি হচ্ছিল নিরাপত্তা ঝুঁকি। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান…
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়টি এখন পুরোপুরিই মাদকসেবীদের দখলে চলে গেছে। দিনের আলো শেষ হতেই এখানে চলে নানা অসামাজিক কর্মকাণ্ড। দেহপসানিরা খদ্দের নিয়ে ঢুকে যায় আওয়ামী লীগের কার্যালয়ে। শুরু হয় আদিম খেলা। টহল পুলিশ এসব দেখেও কিছু বলেন না। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়। নগরীর দুই রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে গড়ে উঠা একটি দ্বিতল ভবন। মাত্র দুই বছর আগেও এ কার্যালয়টি ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখানে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হতে দেখা যেতো। যারফলে প্রতিদিনই হাজির হতেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে থাকতো ভবনটি। এ কার্যালয়কে কেন্দ্র করে হতো তদবির বাণিজ্যও। তবে গত ৫ আগস্ট…
বন্দর উপজেলার সাবদী এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে অস্ত্রধারী কথিত যুবদল নেতা দ¦ীন ইসলামকে দিয়ে দু’টি ড্রেজার দিয়ে বালু ভরাটের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নামজুল হক রানা। সেখানে কথিত যুবদল নেতাকে দিয়ে ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ এবং বালু ভরাটে প্রতি ফুট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা (দেড় টাকা) আদায় করে নেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক রাজমুল হক রানা। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের আত্মীয় হওয়ার সুযোগ নিয়ে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের ব্যবসা নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় ব্রহ্মপুত্র নদের তীরে এবং রাস্তার ওপর পাইপ বসিয়ে পরিবেশ ও যাতায়াতের ক্ষতি করা…
সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় অবৈধভাবে পাচারের সময় ১৩টি বিভিন্ন সাইজের কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এসব কচ্ছপ উদ্ধারের পর জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা কচ্ছপগুলো বৈদ্যের বাজার ঘাট এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, দুটি ছোড়া ও চারটি রড উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন ১ নম্বর বাবুরাইলের মোবারক শাহ রোডের ছাতা ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন: নগরীর ঋষিপাড়া সুইপার কলোনীর প্রয়াত আবুল হোসেনের ছেলে মোঃ মিরাজ (২৩), সৈয়দপুর ফকির বাড়ির নুর হোসেনের ছেলে মোঃ রকি (২৫) ও দুই নম্বর বাবুরাইলের আলমগীরের ছেলে মোঃ সাব্বির ওরফে সোহাগ (২৫)। পুলিশ জানায়, অভিযানে তাদের ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের…
