Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অভিযানটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, অভিযান চলাকালে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন বাড়িতে অতিরিক্ত অবৈধ চুলা ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়। এর মধ্যে আমিনুল…
ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আসামী করে মামলা করা হয়েছে, তবে তিনি পালিয়ে গেছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় সামসুল আলমের মোড় সংলগ্ন একটি ভবনের ২য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফ্ল্যাটের ভাড়াটিয়া মোর্শেদা আক্তার (৩৪) পালিয়ে যান। পরে ওই ফ্ল্যাটে তল্লাশী চালিয়ে জাজিমের ওপর থেকে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।…
আড়াইহাজারে এক রাতেই ২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদল ২ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল বড়মনোহরদী গ্রামের ব্যবসায়ী আনারুল হকের বাড়িতে কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গৃহকর্তার…
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেছেন, আমরা চেষ্টা করছি নকলমুক্ত ও সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে। নকল, দুর্নীতি অথবা কোনো ধরনের অবৈধ সুযোগ-সুবিধা যেন কেউ নিতে না পারে সে ধরনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ডিসি মো. রায়হান কবির জানান, আমরা একাধিক প্রস্তুতিমূলক সভা করেছি এবং বোর্ড থেকেও প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকল কেন্দ্র সচিবকে নিয়ে আলাদা সভা করা হয়েছে। সভার নির্দেশনা অনুযায়ী পরীক্ষার হলে কেউ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা পরীক্ষায় সুবিধা পাওয়ার মতো কোনো যন্ত্র নিয়ে ঢুকতে পারবে না। পাশাপাশি…
রূপগঞ্জে অপহরণের শিকার ৫ বছর বয়সী শিশু মাইশাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ২ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায় অভিযান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রূপগঞ্জ থানাধীন পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে শ্যামল মিয়ার মেয়ে মাইশা অপহরণের শিকার হয়। এ ঘটনায় শিশু মাইশার বাবা শ্যামল মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার পর রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে গাইবান্ধা জেলার ফুলছড়ি…
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম বলেছেন, প্রতিটি শিশুকেই টিকা দিতে হবে। কারণ, টিকা নিলেই তারা সুস্থ থাকবে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১৮ হাজার ৪৬৭ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৩৩ জন…
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও রোগমুক্ত হিসেবে গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের স্বাস্থ্যখাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। সোমবার (২০ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার প্রতাপেরচর কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা প্রদান করলে…
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর জেলায় মোট ৩৩ হাজার ২০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে। এবার নারায়ণগঞ্জের ৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৯৪৪ জন, ৪টি কেন্দ্রে মাদ্রাসার ৩ হাজার ৩৬৮ জন এবং ৬টি কেন্দ্রে কারিগরি বিভাগের ১ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী অংশ নেবে। এসএসসি পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর…
ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গুলিতে ৪ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ দিন আগে শামীম ওরফে জুয়েল নামের আটক ব্যক্তি সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ করতে পারেননি। পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এরই জেরে রোববার রাতে প্রতিশোধ…
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো, মো. শফিকুল ইসলাম (৩৪), মো. দেলোয়ার হোসেন (৩৭), মো. মোস্তাকিম (২২), মো. শাহআলম ওরফে মধু (৩৮) ও মো. রিপন (২৮)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি…
