Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
রূপগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই জোবায়েরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে হত্যাকে আড়াল করতের লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে পরিবারের লোকজন ধামা চাপার চেষ্টা চালাচ্ছ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের খামারপাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে। চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম জানান, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় ঘরের ভিতর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানান, মাদকদ্রব্য সেবন করায় দুইমাস আগে জোবােেয়কে তার পিতা রুবেল পুলিশে দেয়। একমাস পূর্বে তার স্ত্রী তাকে জামিনে বের করে…
সোনারগাঁয়ের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরিবার সূত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির…
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ৪ মার্চ থেকে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। তার সহকর্মীরা বলেন, আসাদুজ্জামান অত্যন্ত বিনয়ী, নম্র ও পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি শুধু দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবেও সহকর্মীদের নিয়মিত পরামর্শ দিতেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মেয়ে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের…
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। নগরীর শায়েস্তা খান সড়কস্থ পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুর ২টায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য চিত্রনায়ক হেলাল খান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক,…
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলাসহ ডজনখানেক মামলার আসামী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ধারণা করা হলেও সম্প্রতি এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অন্তত ৫টি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্য রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার…
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেছেন, পরীক্ষার পুরো সময়জুড়ে জেলার সব কেন্দ্রেই প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। বাংলা প্রথমপত্রের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়ে ১৭৭ জন শিক্ষার্থীর বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। বোর্ড জানিয়েছে, তারা চেষ্টা করছে যাতে কোনোভাবেই তারা ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা বোর্ড একটি নির্ধারিত ফরম্যাটে আশ্বস্ত করেছে যে, শিক্ষার্থীর সঙ্গে কোনো অবিচার হবে না। পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এখানে তাদের কোনো দোষ নেই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সোনারগাঁ উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে বাংলা প্রথমপত্রের…
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১২ আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে আসামীদের অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসাীমরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা তাদের পক্ষে শুনানি করেন। শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা…
হকারমুক্ত নগরীতে দাপট বেড়েছে অটোচালকদের। এতদিন যানজটের প্রধান কারণ হিসেবে দেখা হতো ফুটপাত দখলকারী হকারদের। কারণ তারা পুরো শহরকেই দখল করে রেখেছিলো। তাদের কারণে নগরবাসীর দুর্ভোগ দুর্দশা চরম আকার ধারণ করেছিলো। তবুও তাদেরকে যেন কোনভাবেই ফুটপাত কিংবা সড়ক থেকে সরানো সম্ভব হচ্ছিলো না। কিন্তু রাজনৈতিক নেতাদের সম্মিলিত প্রয়াসে নারায়ণগঞ্জের ফুটপাত এখন হকারমুক্ত। অটোচালকদেরকেও একইভাবে নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন শহরবাসী। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর শহরকে হকারমুক্ত করতে একপ্রকার চ্যালেঞ্জ হিসেবেই নেন এড. সাখাওয়াত হোসেন খান। তিনি শহর থেকে হকার উচ্ছেদ করার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনসহ…
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে সৌদি প্রবাসী হিমু আক্তার স্বপরিবারে প্রাইভেটকারে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি যাওয়ার পথে সাওঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়ে। সৌদি প্রবাসী হিমু আক্তার বলেন, পুলিশের পরিচয়ে ৫ জনের একটি ডাকাতদল প্রথমে তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়া আহত হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের…
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজহারুল ইসলাম মান্নান বলেন, বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে। বিশেষ করে তিল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে তাদের প্রয়োজনীয়…
