Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের দক্ষতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ নিরোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলার রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজ। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডিসি মো. রায়হান কবির বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও বিবাহ নিবন্ধকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক যাচাই-বাছাই…
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে নারীসহ ৩ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের ৩শ’ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম এবং পশ্চিম মাসদাইরের রাসেল। এছাড়া ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মো. আল মাসুদ খান। সূত্র জানায়, ৩শ’ শয্যা হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় ছিল। রোগীদের…
রূপগঞ্জের পূর্বাচলে নারীসহ ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় অভিযান চালিয়ে সাহানাজ (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এদিকে, একই রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১১৪ পিস ইয়াবাসহ উজ্জল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, কুমারটেক এলাকায় রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নির্দেশনায় এসআই আলতাফ হোসেনের…
এসএসসি পরীক্ষায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল করে ২০২৫ সালের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের অভিযোগে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বোর্ডের মহাপরিচালকের কাছে এই সুপারিশ করা হয়। দায়িত্ব অবহেলার কারণে কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে নিয়োজিত ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়াও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আরো একটি চিঠিতে অব্যাহতি দেয়ার বিষয়টি জানিয়েছেন। অপরদিকে, এক অফিস আদেশে…
সোনারগাঁয়ে ইয়াবাসহ নজরুল ইসলাম ওরফে রবিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সোনারগাঁ থানার পশ্চিম হাবিবপুর গোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সোনারগাঁ পশ্চিম হাবিবপুর এলাকার হিরো সাহেবের বাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) পারভেজ বিন কামালের নেতৃত্বে একটি পুলিশ টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রবিনকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রবিনকে বুধবার (২২ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ফতুল্লার রামারবাগ এলাকায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিশুটির বাবা এবং অভিযুক্ত মোস্তফা একই বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলো। একই বাড়িতে বসবাস করার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। ফলে নিয়মিত বাদির রুমে যাতায়াত ছিলো। শিশুটি অভিযুক্ত মোস্তফাকে আংকেল বলে ডাকতো। মঙ্গলবার বাদি নিজ ঘরে ঘুমিয়েছিলো। বেলা ১১টার দিকে অভিযুক্ত মোস্তফা বাদির রুমে গিয়ে তাকে ঘুম থেকে জেগে উঠার জন্য ডাকাডাকি করে।…
বন্দরে কুখ্যাত মাদক সম্রাট কানা রফিক ও শফিকের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে রূপালী আবাসিক এলাকার শান্তিপ্রিয় সাধারণ জনগণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রূপালী আবাসিক এলাকায় অবাধে মাদক ব্যবসার কারণে এখানকার আইন-শৃঙ্খলা চরম অবনতি ঘটছে। মাদক ব্যবসা বৃদ্ধির কারণে রূপালী আবাসিক এলাকায় প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এলাকাবাসী জানায়, ৫ আগস্টের পর রূপালী এলাকার মৃত কাইল্লা আক্তারের ২ ছেলে কানা রফিক ও শফিক বেপরোয়া হয়ে উঠে। এখন তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে রূপালী আবাসিক এলাকা নিয়ন্ত্রণে নিতে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে আসছে। কানা রফিক ও শফিকের মাদকের স্পটে হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ…
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এ কর্মসূচি পালন করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ। আরো উপস্থিত ছিলেন, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মঙ্গলবার বাদ আসর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করে দলটির নেতাকর্মীরা। পরে পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুউদ্দিন আহমাদ বলেন, জনগণের মৌলিক…
সদর উপজেলায় সিডিউল জমা দেয়াকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপ ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপকে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা পরে ধাক্কাধাক্কিসহ সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। প্রায় দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উত্তেজনা চলতে থাকে। এতে এনসিপি সমর্থক তরিকুল ইসলামসহ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে…
আড়াইহাজারে খোলা বাজারে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে রিফাত অটো পার্টসের মালিক শাজাহানকে ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুরকে ৭ হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানের মোতালিবকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর…
