Author: দেশের আলো

খাল আছে, নেই পানির স্বাভাবিক চলাচল। খালের উপর অবৈধ স্থাপনা, কলকারখানার বজ্র্য আর ময়লা আবর্জনায় প্রায় নিশ্চিহ্নের পথে সরকারি খাল। সামান্য বৃষ্টিতে পানি জমে বেড়িবাধেঁর ভেতরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের পর বছর এমন জলাবদ্ধতা ভোগান্তি থাকলেও খাল উদ্ধার, খাল খনন কিংবা পুনঃখননে নেই সরকারি উদ্যোগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও ৩টি ইউনিয়ন ভুলতা, গোলাকান্দাইল ও মুড়াপাড়ার প্রায় ২০ গ্রামের বেড়িবাধেঁর ভেতরের এলাকায় দেখা যায় এমন দৃশ্য। জানা যায়, ১৯৮১ সালে জাইকার সহায়তায় “নারায়ণগঞ্জ-নরসিংদী ইরিগেশন প্রজেক্ট” এর আওতায় কাঞ্চন পৌরসভা, মুড়াপাড়া-গোলাকান্দাইল-ভুলতা ৩টি ইউনিয়নের প্রায় ২ হাজার একর জমি নিয়ে শীতলক্ষ্যার তীরে বেড়িবাধঁ নির্মাণ করা হয়। বেড়িবাধেঁর ভেতরে ছোট বড় মিলিয়ে…

বিস্তারিত

রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে টুম্পা ও ফারিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) উপজেলার ভুলতা ইউনিয়নের মুর্তজাবাদ হোনাব এলাকায় এ ঘটনা ঘটে। ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোনাব এলাকার জাকির মিয়ার পুকুরে গোসল করতে নামে টুম্পা, ফারিয়াসহ বেশ কয়েকজন। এসময় সাঁতার না জানায় শিশু টুম্পা ও ফারিয়া ডুবে যায়। পরে অন্য শিশুরা আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা পুকুর থেকে ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝে…

বিস্তারিত

ফতুল্লায় ১১ বছর বয়সি শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করে তারই একদল বন্ধু। জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে এই নৃশংস অপরাধ করে বলে উল্লেখ করেছে তারা। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে হত্যার রহস্য উন্মোচন করেন। এসময় তিনি বলেন, নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করতো। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে। পুলিশ সুপার আরও জানান, ঘটনার দিন ওই ৩ কিশোর…

বিস্তারিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া ৫ মামলার জামিন নিয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। এরআগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে ৫টিতে হাইকোর্ট থেকে জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ নভেম্বর আরও ৫ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে…

বিস্তারিত

আলোচিত ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ৭ খুন মামলার বাদিপক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইনমন্ত্রী বলেছেন, সবার জন্য আইন সমান। সেই হিসেবে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত আপিল বিভাগে লিভ টু আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। এই রায় যদি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে যারা খুন-গুম করে তাদের জন্য এটি শিক্ষণীয় বিষয় হবে। তিনি আরও বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো…

বিস্তারিত

রূপগঞ্জে ইটিপি ছাড়াই তরল বর্জ্য উৎপাদনকারী খালেক টেক্সটাইল এন্ড ফেব্রিক্স নামের একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটিপিবিহীন দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলছে। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস ও জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। অভিযানে রূপগঞ্জের বরপা এলাকায় অবস্থিত খালেক টেক্সটাইল এন্ড ফেব্রিক্স নামের একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির গ্যাস মিটার…

বিস্তারিত

সড়কের উপর থেকে অপহরণ করা হয়েছিল স্থানীয় এক কাউন্সিলর, জ্যেষ্ঠ এক আইনজীবী ও তাদের গাড়িচালকসহ ৭ জনকে। ৩ দিন পর তাদের মরদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে যা সারাদেশে তখন চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার ১২ বছর পেরিয়ে গেলেও সাতখুন মামলার রায় এখনো কার্যকর হয়নি। রাষ্ট্রীয় আইন কর্মকর্তারা বলছেন, মামলাটির রায়ে র‌্যাব কর্মকর্তাসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজার রায় আপিল বিভাগে বহাল থাকলেও তা এখন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ‘লিভ টু আপিল’ কার্যক্রমে আটকে আছে। ফলে, দীর্ঘ সময়েও রায় কার্যকর না হওয়াতে ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ হয়নি ভুক্তভোগী পরিবারের সদস্যদের। ২০১৪ সালেল ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) থেকে…

বিস্তারিত

ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সরকারি রাস্তায় গাছের গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে গাজী টিম্বার নামক একটি করাত কলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর সতর্ক করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী করাতকলটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযান শেষে এসিল্যান্ড আসাদুজ্জামান নূর বলেন, সরকারি রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টির…

বিস্তারিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে। তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে হলেও বর্তমানে এটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন। তিনি জানান, আরএমএস থেকে গ্যাস চুরির সঙ্গে জড়িতরা এখন সাধারণত দিনের বেলায়…

বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান বলেছেন, জনগণ আমাদের মূল্যায়িত করে বলেই আমরা সরকার গঠন করেছি। জনগণ মূল্যায়িত করেছে বলেই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতা নয় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চিত্রনায়ক হেলাল খান আরও বলেন, জাসাস এর নেতাকর্মীরা প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। নারায়ণগঞ্জ জাসাস এর অভিভাবক আনিসুল ইসলাম সানি প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি চাইবো ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনে…

বিস্তারিত