Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু প্রকল্পের কাজ বাজেটে পাস হয়ে যাওয়ার পরও নানা জটিলতায় নির্মাণ কাজ আটকে ছিল অন্তত ৬ বছর। দীর্ঘ সময় পর কাজ শুরু হলেও তা এগোচ্ছে ঢিমেতালে। ফলে স্থানীয় লোকজনের ভোগান্তি কমেনি, বেড়েছে হতাশাও। প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলাকে বিভক্ত করেছে শীতলক্ষ্যা নদী। এ ২ জনপদকে যুক্ত করতে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শীতলক্ষ্যার উপর ১৩৮৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেন। বন্দর উপজেলার ঐতিহ্যবাহী কদমরসুল দরগাহের নামে এ সেতুটির নামকরণও করা হয়। ২০১৮ সালে ৫৯০ কোটি টাকা বাজেটও পাস হয়। এটি সদর উপজেলার ৫ নম্বর গুদারাঘাট…
বন্দর শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধা মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানা গেছে, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। এসময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ লেগে উল্টে যায়। পরে টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি…
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১৮নং ওয়ার্ড জাসাসের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (৬ মে) সন্ধ্যায় আনিসুল ইসলাম সানির অফিসে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড জাসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক এস.এম. সম্রাজ সুমন, যুগ্ম আহ্বায়ক মিনহজ বাবু, সৈয়দ আহাম্মেদ, আল রাফিউল ইসলাম রাফসান, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, সদস্য এস. এম. শহীদুল্লাহ কাইসার, আব্দুল্লাহ আল মামুন, আসিফ আহমেদ আবীর, আতিকুর রহমান রাসেল, নিশান উদ্দিন মার্সি, ইলা মনি এন্ট্রি, মামুন, জুম্মান, চয়ন রায়, কৌশিক বিশ^াস,…
মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় মঙ্গলবার (৫ মে) দুপুরে হামলার শিকার হবার পর রাতেই সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশ। অভিযানে পশ্চিম দেওভোগের নূর মসজিদ থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাত ৯টায় শুরু হওয়া অভিযানে অন্তত ১৩ জনকে আটকের কথা জানিয়েছেন র্যাব-১১ এর উপঅধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক। আটককৃতরা হলো, মো. সোহেল রানা (৪০), মো. আব্দুর রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), মো. শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), মো. ইমন প্রধান (২৬), মো. আকাশ (৩০), মো. রুবেল (৩৭), মো. আরাফাত হোসেন (২৮), মো. সুজন (৩২), মো. হৃদয় মিয়া (৩২), মো. টুটুল…
ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২য় শ্রেণির ২ শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তণ শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা…
বীরমুক্তিযোদ্ধা মোশারফ খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি বন্দর উইলসন রোড এলাকার খানবাড়ির বাসিন্দা এবং মৃত মনির উদ্দিন খানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৬ মে) সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে এই বীর সেনানীকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা আক্তার ইতির উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান…
রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্পিনিং কারখানার শ্রমিকরা। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকায় নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সুতা উৎপাদনকারী এই কারখানায় প্রায় ৭শ’ শ্রমিক কাজ করে। মালিকপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা করছিলো। এরআগে নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের হস্তক্ষেপে মালিকপক্ষ ৬ মে বেতন পরিশোধের আশ্বাস দিলেও বুধবার সকালে কারখানায় এসে শ্রমিকরা কর্তৃপক্ষের গড়িমসি দেখতে পান। এতে উত্তেজিত শ্রমিকরা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ এবং পরে মহাসড়কে অবস্থান…
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। বুধবার (৬ মে) সকাল ৯টায় নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান। ওসি মো. রকিবুজ্জামান জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মতো। শরীরের অনেক জায়গায় ফুলে ও গলে চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। নিহত যুবকের মৃত্যু অন্তত ৩ দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা…
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের আন্ডারপাসগুলো ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষকরে রাতের শেষ প্রহরে ছিনতআকারীরা আন্ডারপাসের নিচে বসে শিকারের অপেক্ষায় থাকে। সুযোগ বুঝে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে ওদের র্স্বস্ব কেড়ে নিয়ে চম্পট দেয়। অভিযোগ রয়েছে, টহল পুলিশের প্রত্যক্ষ মদদে ওরা এ ধরণের অপরাধের সাথে জড়িত। পুলিশও নাকি সতাদের কাছ থেকে বখরা আদায় করে। গতকাল মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি ওভারপাসের নিচে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর কাছ থেকে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী প্রবাসী মোঃ আব্দুল মালেক (৪৬) মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর বাড়ির পথে…
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীকে আরও সক্রিয় হয়ে তৎপরতা বাড়াতে হবে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে শহরের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, হকার, কিশোর গ্যাং ও মাদক নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যা। এ সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকল নাগরিককে জন প্রতিনিধিদের সঙ্গে একসাথে কাজ করতে হবে। বিগত সরকারের আমলে শহরের উন্নয়নের নামে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে সুবিধাবাদী কিছু মানুষ। তিনি আরও বলেন, আমরা এতোদিন প্রতিবাদ করতে পারি নাই। বর্তমানে দেশের গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র আড়াই মাস। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে দীর্ঘ সময় প্রয়োজন। আমরা এই সময়ের মধ্যে বিভিন্ন…
