শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। বুধবার (৬ মে) সকাল ৯টায় নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
ওসি মো. রকিবুজ্জামান জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মতো। শরীরের অনেক জায়গায় ফুলে ও গলে চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। নিহত যুবকের মৃত্যু অন্তত ৩ দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
সর্বশেষ
- দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
- ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
- প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
- সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা
- ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন

