নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও সনমান্দী ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের মোখলেছুর রহমান আমির (৪৫), থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লাধুরচর এলাকার জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বানিনাথপুর গ্রামের আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদী গ্রামের মঞ্জুর হোসেন (৪৫), নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদী গ্রামের আফজাল হোসেন বকুল (৩৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ী গ্রামের মাসুদুজ্জামান (৩৮), সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হলদাবাড়ী গ্রামের কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুর গ্রামের মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেংগাইন এলাকার রমিজ (৬৩)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

