Author: দেশের আলো

শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে। ছাত্রদলের কমিটি নেই প্রায় ২ বছর। বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের কমিটি না থাকায় নতুন ছাত্র নেতৃত্ব তৈরি হচ্ছে না। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েকের মধ্যেই নতুন কমিটি আলোর মুখ দেখতে যাচ্ছে বলে কানাঘুষা চলছে। ইতিমধ্যে কমিটি চূড়ান্ত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দু-একদিনের মধ্যেই ঘোষণা হতে পারে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় নির্ভরযোগ্য সূত্র। এবারের জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে চমক থাকছে বলে জানা গেছে। সূত্র জানায়, শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে প্রায় ২৯টি…

বিস্তারিত

মাদকবিরোধী অভিযানে প্রকাশ্য দিবালোকে ৩ র‌্যাব কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের ২ সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে র‌্যাব-১১ এর ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেন মুঠোফোনে বলেন, ৩ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে। স্থানীয়রা জানায়, দুপুরে…

বিস্তারিত

রূপগঞ্জে ৩২শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় জোসনা বেগমের বসত ঘরে অভিযান চালিয়ে শাহেদ (২৬) ও বিপ্লব (২৬) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত…

বিস্তারিত

অনলাইন জুয়ার এজেন্ট ও তার সহযোগীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। সোমবার (৪ মে) রাতে র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের সাইবার স্পেস ও অনলাইন পোর্টাল ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয়দের জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা আর্থিক ক্ষতির কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে চাষাঢ়ায় কেন্দ্রীয়…

বিস্তারিত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের জমজ দুই ভাই। শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত ১২৭ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত ফেসবুক পেইজে কমিটির ছবি প্রকাশ করেন। নতুন ঘোষিত এই কমিটিতে জমজ দুই ভাইয়ের একজন মোঃ হাসান (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে) এবং অন্যজন মোঃ হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক) পদে দায়িত্ব পেয়েছেন। তারা নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা। মোঃ হাসান ও মোঃ হোসেন দুজনই নারায়ণগঞ্জের স্বনামধন্য নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড…

বিস্তারিত

নারায়ণগঞ্জের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। সড়কটি নারায়ণগঞ্জ জেলা শহরকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করেছে। কিন্তু বর্তমানে এ সড়কটিতে নেই কোনো নিরাপত্তা। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়কের বেশিরভাগ জায়গাতেই নেই সড়কবাতি। যে কারণে রাতের বেলা সড়কটিকে নেমে আসে গভীর অন্ধকার। অন্ধকারে সড়কটি জনসাধারণের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন অফিস, জেলা নির্বাচন অফিস, জেলা পরিষদ, এলজিইডি, জেলা কারাগার, গণপূর্ত অধিদপ্তর, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিজিবি-৬২, পিবিআই অফিস, পরিবেশ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সড়কের…

বিস্তারিত

ফতুল্লায় অবৈধভাবে পরিচালিত একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (৪ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূর। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযান সূত্রে জানা যায়, ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে ১৩৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে নিয়ে যায় কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান…

বিস্তারিত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক এই ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ তৈরি করবে। বিশেষ করে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সিদ্ধান্ত শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জন্য আরও ভোগান্তি ডেকে আনবে। তাহমিদ আনোয়ারের ভাষ্য, জনস্বার্থ বিবেচনা না করে হঠাৎ করে ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণপরিবহন খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির ফলে জনদুর্ভোগ…

বিস্তারিত

সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আটকৃতরা হলোঃ- রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল এর ছেলে মোঃ খায়রুল ইসলাম(৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।…

বিস্তারিত

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদকসহ ৪ জন, চুরির মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— নাদিম (২৯), পাখির আলী (৪০), সাজ্জাদ আহাম্মেদ আলী (২২), কাউসার হোসেন হৃদয় (৩০), আল মইন হাসান ওরফে মাহিন (২৫), মোঃ নুরুউদ্দিন (৪০), আশিক সাউদ (১৯), মোঃ নিজাম (৩০), মোঃ মুন্না শেখ (২৬),…

বিস্তারিত