অনলাইন জুয়ার এজেন্ট ও তার সহযোগীকে হাতেনাতে আটক করেছে র্যাব। সোমবার (৪ মে) রাতে র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের সাইবার স্পেস ও অনলাইন পোর্টাল ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয়দের জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা আর্থিক ক্ষতির কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার মূল এজেন্ট কুমিল্লার দেবিদ্বার থানা এলাকার আবুল হাসেমের ছেলে মো. আবুল হাসান (২৯) ও তার সহযোগী সদর থানার সৈয়দপুর আমতলা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সাকিব হোসেন (২৩) কে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে।
র্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অনলাইনে জুয়া সংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন
Next Article রূপগঞ্জে ৩২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

