Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?

    ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ

    জাতীয় স্টেডিয়ামে ফর্টিসের দাপুটে জয়ে আবাহনী-ব্রাদার্সও জয়ী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?
    • ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ
    • জাতীয় স্টেডিয়ামে ফর্টিসের দাপুটে জয়ে আবাহনী-ব্রাদার্সও জয়ী
    • আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে: তথ্য উপদেষ্টা
    • শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেব: হাসনাত
    • গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?

    দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠানোর পরিকল্পনা

    আন্তর্জাতিক ডেস্ক

    মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। জার্মানির সামরিক বাহিনী ও ফেডারেল গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ‘স্পুটনিক-এস’ নামের একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পারে মস্কো। তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে অপপ্রচার বলে অভিহিত করেছে।

    সোমবার (২৩ নভেম্বর) জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুংয়ের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। পরে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

    প্রতিবেদন অনুযায়ী, জার্মান সামরিক বাহিনী ও দেশটির ফেডারেল গোয়েন্দা সংস্থা (বিএনডি) ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে রাশিয়ার সম্ভাব্য এই পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যে বলা হয়েছে, ‘স্পুটনিক-এস’ নামের স্যাটেলাইটটি কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে। বর্তমানে এটি মস্কো অঞ্চলে সংরক্ষিত রয়েছে। নভেম্বরের শুরুতে পাওয়া গোয়েন্দা তথ্যে আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জার্মান সামরিক কর্মকর্তাদের মূল্যায়ন, ডিসেম্বরেই এটি উৎক্ষেপণ করা হতে পারে।

    এ ধরনের কোনো অস্ত্র পৃথিবীর নিম্ন কক্ষপথে বিস্ফোরিত হলে সামরিক ও বেসামরিক—উভয় ধরনের অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। এতে কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এর ফলে যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়ার পূর্বাভাস, বৈজ্ঞানিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

    জার্মানির সাইবার অ্যান্ড ইনফরমেশন স্পেস কমান্ডের (সিআইআর) মেজর জেনারেল আর্মিন ফ্লেইশম্যান বলেছেন, এ ধরনের হুমকি মোকাবিলায় জার্মানি ‘কাউন্টারস্পেস সক্ষমতা’ গড়ে তোলার কথা বিবেচনা করতে পারে। এর মাধ্যমে মহাকাশে থাকা সম্ভাব্য হুমকি নিষ্ক্রিয় করার সক্ষমতা তৈরি করা সম্ভব হবে।

    যুক্তরাষ্ট্রের মধ্যেও একই ধরনের উদ্বেগ রয়েছে। গত অক্টোবরে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এক মূল্যায়নে জানায়, রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি স্যাটেলাইট তৈরির কাজ করছে। সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করা হয়, মহাকাশভিত্তিক এ ধরনের সক্ষমতা ব্যবহার করা হলে বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের পরিচালিত হাজারো স্যাটেলাইট দ্রুত ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এতে স্যাটেলাইটনির্ভর গুরুত্বপূর্ণ যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়া, বাণিজ্যিক ও জাতীয় নিরাপত্তাসেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

    যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন এন হোয়াইটিংও গত মার্চে সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে বলেন, যুক্তরাষ্ট্রের মহাকাশভিত্তিক সম্পদ অকার্যকর করে দেওয়ার মতো সক্ষমতা রাশিয়ার রয়েছে। এর মধ্যে কক্ষপথে পারমাণবিক অস্ত্র স্থাপনের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, মহাকাশে সশস্ত্র সংঘাত অনিবার্য নয়। তবে প্রতিরোধব্যবস্থা ব্যর্থ হলে সম্মিলিত মহাকাশ সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত সুবিধা দেবে।

    গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী অ্যান্টি-স্যাটেলাইট বা এএসএটি অস্ত্র স্থাপন ১৯৬৭ সালের মহাকাশ চুক্তির লঙ্ঘন হবে। একই সঙ্গে এতে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সব দেশের স্যাটেলাইট ঝুঁকির মুখে পড়বে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই কক্ষপথে বর্তমানে ১০ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে স্টারলিংকের মতো বড় স্যাটেলাইট নেটওয়ার্কও রয়েছে।

    ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে কিয়েভের সামরিক বাহিনী ব্যাপকভাবে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর নির্ভর করেছে। এই নেটওয়ার্কের স্যাটেলাইট থেকে ভূমিতে থাকা ব্যবহারকারীদের টার্মিনালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়। ফলে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এ ধরনের যোগাযোগব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

    এদিকে রাশিয়ার দূতাবাস অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন এবং এগুলো অপপ্রচারের অংশ। দেশটির মহাকাশ কার্যক্রম আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই পরিচালিত হচ্ছে এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ।

    ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। ফলে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। তবে স্যাটেলাইটটির অস্তিত্ব, এতে পারমাণবিক ওয়ারহেড থাকার বিষয়টি কিংবা উৎক্ষেপণের পরিকল্পনা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ করছে যুক্তরাজ্য

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিশ্ব

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    দুটি গিনেস বিশ্ব রেকর্ড পেল মক্কার ক্লক টাওয়ার

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    সংকটের জন্য দায়ী সরকার : বিএনপি মহাসচিব

    অক্টোবর ৩১, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন