Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    • প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স
    • রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন ব্যবস্থা
    দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    বহুজাতিক কোম্পানির ওপর ১৫% ন্যূনতম কর সৌদি আরবের

    আন্তর্জাতিক ডেস্ক

    বড় বহুজাতিক কোম্পানিগুলোর সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর অন্তত ১৫ শতাংশ কার্যকর কর নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটি। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এ ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণকারী কোম্পানির কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকলে ঘাটতি পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হবে।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) এ ঘোষণা দেয়। দেশটির কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে করব্যবস্থার সামঞ্জস্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক গোষ্ঠীর সমন্বিত বার্ষিক আয় অন্তত ৭৫০ মিলিয়ন ইউরো বা সমপরিমাণ সৌদি রিয়াল, তাদের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এ ব্যবস্থার জন্য বিবেচিত হবে। তবে সংশ্লিষ্ট গোষ্ঠীকে কর কার্যকর হওয়ার আগের চার অর্থবছরের অন্তত দুটিতে এ আয়সীমা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে গোষ্ঠীর চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণী বিবেচনায় নেওয়া হবে।

    সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠান নতুন ব্যবস্থার আওতায় আসবে না বলে স্পষ্ট করেছে জাটকা। শুধু নির্ধারিত আয়সীমা ও অন্যান্য শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি কার্যকর হবে। আন্তর্জাতিক কার্যক্রম নেই এবং আওতাভুক্ত কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, এমন দেশীয় প্রতিষ্ঠানগুলো এর বাইরে থাকবে।

    ‘ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স’ (ডিএমটিটি) নামের এ ব্যবস্থার উদ্দেশ্য হলো, যোগ্য বহুজাতিক গোষ্ঠীগুলোর সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা। কোনো গোষ্ঠীর কার্যকর করের হার এ সীমার নিচে থাকলে প্রযোজ্য বিধি অনুযায়ী ঘাটতি পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হবে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ শতাংশের এই হার প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর নয়, বরং অর্জিত মুনাফার কার্যকর করের হারের ওপর প্রযোজ্য হবে। অন্যদিকে, ৭৫০ মিলিয়ন ইউরোর আয়সীমা দিয়ে নির্ধারণ করা হবে কোন বহুজাতিক গোষ্ঠী নতুন ব্যবস্থার আওতায় পড়বে। এই আয়সীমার ওপর সম্পূরক কর হিসাব করা হবে না।

    বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম কর আরোপের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরব এ পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক কর কাঠামোর দ্বিতীয় স্তম্ভ বা ‘পিলার টু’-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    কম করের দেশে মুনাফা স্থানান্তরের মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোর কর এড়ানোর প্রবণতা নিরুৎসাহিত করাই এ কাঠামোর অন্যতম লক্ষ্য। ওইসিডির বৈশ্বিক করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তর প্রতিরোধসংক্রান্ত (গ্লোবাল অ্যান্টি-বেস ইরোশন বা গ্লোব) বিধি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর কোনো দেশে কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকলে প্রযোজ্য নিয়মে অতিরিক্ত কর আদায়ের ব্যবস্থা রয়েছে।

    দেশীয় ন্যূনতম সম্পূরক করের মাধ্যমে কোনো দেশ নিজ ভূখণ্ডে অর্জিত যোগ্য মুনাফার ওপর অতিরিক্ত অর্থ আদায় করতে পারে। এতে ওই মুনাফার ওপর রাজস্ব আদায়ের অধিকার নিজ দেশের হাতে থাকে। সৌদি আরবের নতুন ব্যবস্থায় দেশটি নিজ ভূখণ্ডে বহুজাতিক গোষ্ঠীগুলোর অর্জিত মুনাফার ওপর প্রযোজ্য অতিরিক্ত অর্থ নিজেরাই আদায় করতে পারবে।

    নতুন ব্যবস্থার আওতায় পড়তে পারে এমন প্রতিষ্ঠানগুলোকে বিস্তারিত জানতে জাটকার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য ২৪ ঘণ্টার কল সেন্টার ১৯৯৯৩ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া এক্সে @Zatca_care অ্যাকাউন্ট অথবা Info@zatca.gov.sa ঠিকানায় ইমেইলের মাধ্যমেও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    দুটি গিনেস বিশ্ব রেকর্ড পেল মক্কার ক্লক টাওয়ার

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    জিমেইল ও অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    বিশ্ব

    এবার খোদ ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান?

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    বিশ্ব

    আসিয়ান সম্মেলন শুরু, ম্যানিলায় সমবেত বিশ্বনেতারা

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    বিশ্ব

    বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন