Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

    শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?

    শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • জাতীয় ঐক্যে সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
    • শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে থাকবেন?
    • শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
    • মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা
    • প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স
    • রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    এবার খোদ ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান?

    সিএনএনের প্রতিবেদন
    দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা

    আন্তর্জাতিক ডেস্ক

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে ইরান এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো ইরানের এই তৎপরতাকে আপাতত সম্ভাব্য হামলার বিকল্প হাতে রাখার চেষ্টা হিসেবে দেখছে, আসন্ন হামলার ইঙ্গিত হিসেবে নয়। তবে দুটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হাতে আসা পরিকল্পনায় হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। এ কারণে মার্কিন কর্মকর্তারা জরুরি প্রস্তুতি নিচ্ছেন।

    হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মার্কিন ভূখণ্ডের জন্য বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।

    মার্কিন কর্মকর্তারা মনে করছেন, দেশটির সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের মুখে ইরান সংঘাত আরও বিস্তৃত করার সম্ভাবনা বিবেচনা করছে। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ভেতরে হামলার পরিকল্পনা নিয়ে তৎপরতা থাকলেও তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। ইরানের পক্ষে এ ধরনের হামলা চালানোর মতো পর্যাপ্ত লোকবল আছে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

    সিএনএনের দুটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা কয়েকটি বৈঠক করেছেন। ইরানের হুমকির কারণে গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নিরাপত্তার স্বার্থে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

    ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে। অতীতে এসব তৎপরতা মূলত বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ওপর কেন্দ্রীভূত ছিল।

    মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ডার্টি বোমা তৈরি করা যায়। পারমাণবিক বোমার মতো এতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে না; বরং প্রচলিত বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অস্ত্র তৈরির জন্য বিদেশ থেকে প্রশিক্ষিত কর্মী আনার প্রয়োজন নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা কাউকে ব্যবহার করেও হামলার চেষ্টা করা সম্ভব বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

    সিএনএনের এক সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কথোপকথন শনাক্ত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকার কথা বলা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। কয়েকজন কর্মকর্তার ধারণা, তেজস্ক্রিয় পদার্থ বা বোমা তৈরির উপকরণ যুক্তরাষ্ট্রে আগে থেকেই মজুত থাকতে পারে।

    এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। তবে ওই কার্যালয় মন্তব্য করতে রাজি হয়নি। নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে এবং এ-সংক্রান্ত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইরানি মিশন।

    যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের আরেকটি উদ্বেগ হলো, বিদেশি যোগাযোগ নজরদারির একটি গুরুত্বপূর্ণ আইনের মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে অচলাবস্থার কারণে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি। যদিও আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, তবে আইনটি পুনরায় অনুমোদন না পেলে সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করার গুরুত্বপূর্ণ সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে।

    গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসের উভয় দলের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানান। তাঁদের যুক্তি, বিলম্ব হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকা নাগরিক এবং বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

    এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে—এমন গোয়েন্দা তথ্যও পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে। সিএনএনের সূত্রগুলোর দাবি, এ ধরনের হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ আছে। এ কারণে ওই অঞ্চলে কর্মরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের জন্য সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই নতুন এই গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন অবরোধ প্রত্যাহার ও শত্রুতা বন্ধের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। আঞ্চলিক একটি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ যেকোনো চুক্তির জন্য গুরুত্বপূর্ণ। এ সময় ইরানের কট্টরপন্থী বা শাসকগোষ্ঠীর ভেতরের চুক্তিবিরোধী অংশ সংঘাত জিইয়ে রাখতে হামলা চালিয়ে আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে।

    এক মার্কিন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরানকে কী ধরনের পাল্টা আঘাতের মুখে পড়তে হতে পারে, তা তেহরান জানে। তবে ইরানের নেতারা যদি মনে করেন, তাদের শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তাঁরা এমন ঝুঁকি নেওয়াকেও যৌক্তিক মনে করতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    দুটি গিনেস বিশ্ব রেকর্ড পেল মক্কার ক্লক টাওয়ার

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    জিমেইল ও অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    বিশ্ব

    আসিয়ান সম্মেলন শুরু, ম্যানিলায় সমবেত বিশ্বনেতারা

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬
    বিশ্ব

    বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

    মার্চ ৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন