Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
    • কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    • বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    কুয়ালালামপুরের ক্লাং নদীতে ভোঁদড়

    আন্তর্জাতিক ডেস্ক

    মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একসময়কার দূষিত ক্লাং নদীতে এখন দেখা মিলছে ভোঁদড়ের। উড়ালসড়কের নিচে নদীর তীরের বালুচরে ছোট ছোট দলে তাদের বিচরণ ও খেলাধুলা পথচারীদের নজর কাড়ছে। ভোঁদড়ের এই উপস্থিতি নদীটির পরিবেশের উন্নতির সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে নদীকে আরও পরিচ্ছন্ন ও প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ করে তোলার আশা জাগাচ্ছে।

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় এখন নিয়মিতই ছোট ছোট দলে ভোঁদড়ের দেখা মিলছে। একসময় মারাত্মক দূষণে বিপর্যস্ত ক্লাং নদীর তীরেও তাদের বিচরণ লক্ষ করা যাচ্ছে। তবে প্রাণীগুলো নতুন করে শহরে ফিরে এসেছে, নাকি এত দিন মানুষের চোখের আড়ালেই ছিল, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

    ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ভোঁদড়ের এই প্রজাতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। মালয়েশিয়ার বন্যপ্রাণী পরিবেশবিদ উ চি ইয়ং মনে করেন, ক্লাং নদীর পরিবেশের উন্নতি ভোঁদড়ের ফিরে আসার অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

    তিনি বলেন, যেখানে ভোঁদড় আছে, সেখানে মাছও আছে। আর মাছের উপস্থিতি নদীর বাস্তুতন্ত্রের সুস্থতার ইঙ্গিত দেয়। আশপাশের জনগোষ্ঠীর জন্যও এটি ইতিবাচক।

    একসময় ক্লাং নদী বিশ্বের অন্যতম দূষিত জলপথ হিসেবে পরিচিত ছিল। মালয়েশিয়ার নদীর দূষণমাত্রার শ্রেণিবিন্যাসে একে পঞ্চম শ্রেণির, অর্থাৎ মারাত্মক দূষিত নদী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বছরের পর বছর পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ফলে নদীটির অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে এটি তৃতীয় শ্রেণিতে রয়েছে, যা মাঝারি মাত্রার দূষণ নির্দেশ করে।

    সাম্প্রতিক বছরগুলোতে নদীর কংক্রিটের পাড়ে রোদ পোহাতে এবং উড়াল মেট্রো স্টেশনের সামনে সাঁতার কাটতে দেখা গেছে ভোঁদড়গুলোকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের এসব দৃশ্য ছড়িয়ে পড়েছে।

    নদীর তীরের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান উজাং ভোঁদড়ের কাণ্ডকারখানা দেখতে পছন্দ করেন। তিনি বলেন, প্রাণীগুলোকে ছোটদের মতো সাঁতার কাটতে ও খেলাধুলা করতে দেখলে খুব ভালো লাগে।

    প্রতিবেশী সিঙ্গাপুরে ভোঁদড়ের চলাচল পর্যবেক্ষণে স্বেচ্ছাসেবী বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক থাকলেও কুয়ালালামপুরে এ ধরনের নিয়মিত নজরদারি নেই। ফলে শহরটির ভোঁদড়ের সংখ্যা, চলাচল ও আবাসস্থল সম্পর্কে তথ্যও সীমিত।

    ২০১৯ সালে স্থানীয় গণমাধ্যমে ভোঁদড় দেখার খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উ চি ইয়ং। পরের বছর তিনি মালয়েশিয়ান অটার নেটওয়ার্ক (এমওএন) নামে একটি সংরক্ষণ সংগঠন প্রতিষ্ঠায় যুক্ত হন।

    উ চি ইয়ং বলেন, শহরে কতগুলো ভোঁদড়ের দল রয়েছে কিংবা তারা কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, সে সম্পর্কে তাঁদের স্পষ্ট ধারণা নেই। প্রাণীগুলো নতুন করে রাজধানীতে ফিরেছে, নাকি আগে থেকেই শহরের কম দৃশ্যমান এলাকায় ছিল, সেটিও এখনো রহস্য।

    এমওএন সাধারণ মানুষের অংশগ্রহণে ভোঁদড় দেখার তথ্য সংগ্রহের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে।

    কুয়ালালামপুরের অভিজাত আবাসিক এলাকা ট্রপিকানা গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টেও ভোঁদড়ের দেখা মিলছে। তবে সেখানে তাদের উপস্থিতি নিয়ে বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গত এক বছরে অন্তত ১২টি বাড়িতে ঢুকে মাছের পুকুরে হামলার অভিযোগ উঠেছে প্রাণীগুলোর বিরুদ্ধে।

    ৮৯ বছর বয়সী বাসিন্দা ই সি মুনের অভিযোগ, ১৫ বছর ধরে যত্ন করে বড় করা তাঁর দামি অ্যারোয়ানা মাছগুলো মেরে ফেলেছে ভোঁদড়। তিনি বলেন, প্রাণীগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের দোষ দেওয়া যায় না, কারণ তাদেরও বেঁচে থাকতে হবে।

    বাসিন্দাদের দাবি, গত বছর পাশের একটি বনভূমি নতুন আবাসন প্রকল্পের জন্য পরিষ্কার করা শুরু হওয়ার পর থেকেই এলাকায় ভোঁদড়ের আনাগোনা বেড়েছে। বাসিন্দাদের সমিতির সভাপতি জয় আপ্পুকুট্টান বলেন, ভোঁদড়গুলো তাদের আবাসস্থল হারাচ্ছে। এ কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।

    তিনি প্রাণীগুলোর হামলাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন। ট্রপিকানা রিসোর্টের নিরাপত্তাকর্মীদের ধারণা, পাশের বনভূমিতে প্রায় ২৫টি ভোঁদড় রয়েছে। তাদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা শেখাতে আবাসন কর্তৃপক্ষ উ চি ইয়ংকে আমন্ত্রণ জানিয়েছে।

    মালয়েশিয়ায় ভোঁদড় সংরক্ষিত প্রাণী। তাই উ চি ইয়ং বাসিন্দাদের বাড়ির প্রবেশপথ বন্ধ রাখা এবং মাছের পুকুরের ওপর বেড়া বা জাল বসানোর পরামর্শ দিয়েছেন।

    কুয়ালালামপুরের সাবেক মেয়র এবং বর্তমানে নগরীর টেকসই নগরায়ণবিষয়ক উপদেষ্টা মাইমুনাহ মোহাম্মদ শরিফ ভোঁদড়ের উপস্থিতিকে শহরের জন্য ইতিবাচক সম্পদ হিসেবে দেখছেন। তাঁর মতে, ভোঁদড় পরিচ্ছন্ন শহরের অন্যতম মানদণ্ড।

    ক্লাং নদীতে ভোঁদড়ের উপস্থিতি নিয়ে মানুষের মধ্যে বাড়তে থাকা আগ্রহকে নদীটির আরও উন্নয়নে কাজে লাগানোর পক্ষে তিনি। সরকারের ‘রিভার অব লাইফ’ প্রকল্পের আওতায় নদীতে আবর্জনা আটকাতে শত শত ফাঁদ বসানো হয়েছে। এ ছাড়া নেদারল্যান্ডসের একটি বেসরকারি সংস্থার স্থাপন করা সৌরবিদ্যুৎচালিত বর্জ্য সংগ্রহযন্ত্র ইতিমধ্যে হাজার হাজার টন বর্জ্য সংগ্রহ করেছে।

    নদীতে নতুন করে বর্জ্য প্রবেশ ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন মাইমুনাহ। পাশাপাশি ক্লাং নদীকে ২বি শ্রেণিতে উন্নীত করতে চান তিনি। এ শ্রেণির নদীর পানি মানুষের সংস্পর্শে আসার উপযোগী। তিনি বলেন, একদিন ক্লাং নদীতে সাঁতার কাটতে চান।

    কমিউনিটি আর্কিটেক্ট এবং বার্ষিক ক্লাং রিভার ফেস্টিভ্যালের সহ-আয়োজক স্কারলেট কুন সি কি নদীটির প্রাকৃতিক তীর ও পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে। তাঁর মতে, কংক্রিটের বাঁধ দিয়ে নদীর পাড় ঢেকে দেওয়ার পরিবর্তে যেখানে সম্ভব, নদীকে প্রাকৃতিক অবস্থায় রাখা উচিত।

    তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য কিছু জায়গায় কংক্রিটের বাঁধ প্রয়োজন হতে পারে। তবে অন্য জায়গাগুলোতে নদীর স্বাভাবিক পরিবেশ বজায় রাখা দরকার।

    বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক পরিবেশ বজায় থাকলে ভোঁদড়েরও উপকার হবে। আত্মগোপন ও বসবাসের জন্য প্রাণীগুলোর গাছপালা এবং প্রাকৃতিক ফাঁকফোকর প্রয়োজন।

    ক্লাং রিভার ফেস্টিভ্যালের আয়োজক ফেইথ ফু মনে করেন, ভোঁদড়ের উপস্থিতি নদী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, শিক্ষকেরা সব সময় জায়গাটিকে খুব অপরিচ্ছন্ন বলে বর্ণনা করতেন। কিন্তু এখন ভোঁদড়ের বিচরণ দেখে মানুষের কাছে এটি আবার একটি নদী হিসেবে পরিচিতি পাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    দুটি গিনেস বিশ্ব রেকর্ড পেল মক্কার ক্লক টাওয়ার

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    বিশ্ব

    জিমেইল ও অ্যাপল সেবায় বিভ্রাটের অভিযোগ

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    বিশ্ব

    এবার খোদ ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান?

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬
    বিশ্ব

    আসিয়ান সম্মেলন শুরু, ম্যানিলায় সমবেত বিশ্বনেতারা

    By দেশের আলোনভেম্বর ১৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন