নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম বলেছেন, প্রতিটি শিশুকেই টিকা দিতে হবে। কারণ, টিকা নিলেই তারা সুস্থ থাকবে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১৮ হাজার ৪৬৭ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৩৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় ১২০টি অস্থায়ী এবং ১টি স্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমান জানান, নির্ধারিত কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হবে এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

