রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো, মো. শফিকুল ইসলাম (৩৪), মো. দেলোয়ার হোসেন (৩৭), মো. মোস্তাকিম (২২), মো. শাহআলম ওরফে মধু (৩৮) ও মো. রিপন (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পুরাতন বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬), একটি ধারালো চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

