Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: দেশের আলো
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানবলেছেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর এলাকায় তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের পড়ালেখার প্রতি মনোযোগী করা এবং নৈতিক শিক্ষা…
শহরের জল্লারপাড় সিটি পার্ক লেকে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মৃত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শিশুদের বাবা-মা জানান, শুক্রবার বিকেলে দুই ভাই লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর তারা বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর লেকের পাশে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে চিৎকার শুরু করেন তারা। পরে স্থানীয়রা…
আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা এলাকায় ব্যবসায়ী বিএম রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়ির কেচিগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা প্রায় ২১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় ৩ হাজার ৫শ’ রিয়েল লুট করে নিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাহমুদনগর এলাকার সিটি স্টেডিয়াম মাঠটি এখন এক প্রভাবশালী সুবিধাবাদীর পকেটে। ক্রিকেট প্রশিক্ষণের আড়ালে মাঠ ভাড়া খাটিয়ে রমরমা বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আলোচিত ‘বঙ্গবন্ধুর সৈনিক’ খ্যাত হুমায়ূন ওরফে কাইল্লা হুমায়ূনের বিরুদ্ধে। আওয়ামী লীগ শাসনামলের এই দোসরের অনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় ক্রীড়ামোদী জনতা ও ভুক্তভোগী খেলোয়াড়রা। অনুসন্ধানে জানা গেছে, বিতর্কিত পেশাদার কিলার আজমীর ওসমানের ঘনিষ্ঠ সহচর এবং নীট কনসার্নের মালিক জাহাঙ্গীর মোল্লার অন্যতম সহযোগী এই হুমায়ূন। তিনি সাবেক প্রশাসকের কাছ থেকে ক্রিকেট প্রশিক্ষণের দোহাই দিয়ে মাঠটি ব্যবহারের অনুমতি বাগিয়ে নেন। শুরুতে স্থানীয় যুবসমাজ এর প্রতিবাদ জানালেও, অভিযোগ রয়েছে যে মোটা অংকের টাকার বিনিময়ে একটি পক্ষকে ম্যানেজ করে পুরো…
ফতুল্লার ভোলাইল এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নবনির্মিত ভবনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পটুয়াখালির বাউফল থানার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)। দেলোয়ার মৃধা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছরের সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে রানা ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক। বন্ধের দিন থাকায় দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে প্রাণ হারালেন তিনি। মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন রানা। স্থানীয়দের ভাষ্যমতে,…
ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ৫ লক্ষাধিক মানুষের নিত্যসঙ্গী হলো জলাবদ্ধতা। এই অভিশাপ থেকে স্থায়ী মুক্তিসহ টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবিতে রাজপথে নেমেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রোববার (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফতুল্লার ভুক্তভোগী এলাকাবাসী তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও যন্ত্রণার কথা তুলে ধরে মানববন্ধন পালন করেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফতুল্লাকে বাসযোগ্য করার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা এখন এক পরিত্যক্ত জনপদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। মাসের পর মাস জমে থাকা ময়লা পানিতে সয়লাব হয়ে থাকে মানুষের ঘরবাড়ি। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর…
বিগত ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষাখাতে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের শাসনামলে শিক্ষার মানোন্নয়নে কোনো লক্ষ্য বা ভিশন ছিল না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও তারাব পৌরসভা আয়োজিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বর্তমানে ৬৫ শতাংশ মানুষ ভালো করে বাংলা বলতে পারে না। আমরা লাখ লাখ টাকা খরচ…
প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে তাদের ঐতিহ্যবাহী বৈসাবি-বিজু উৎসব। পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। রোববার (১২ এপ্রিল) ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয় যা উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈসু—এই ৩টি উৎসবের সম্মিলিত রূপ। নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানাতেই এ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা…
সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভার শুরুতেই জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটি সার্বিক পর্যালোচনা উপস্থাপন করা হয়। এতে অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, বাজার পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরো শক্তিশালী করতে প্রয়োজনীয়তার কথাও…
ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেটিতে একটি জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। আব্দুল্লাহ আল আরিফিন জানান, করিম গ্রুপের একটি জাহাজ থেকে ডিজেল খালাসের সময় জাহাজের ইঞ্জিনরুমে বেয়ারিংয়ের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। এসময় জাহাজে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার স্টেশন ও পাগলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। আব্দুল্লাহ আল আরিফিন আরো জানান, দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে…
