আড়াইহাজারে এক রাতেই ২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদল ২ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল বড়মনোহরদী গ্রামের ব্যবসায়ী আনারুল হকের বাড়িতে কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গৃহকর্তার ছেলে আনিছুর ও আইয়ুবুরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, একই রাত দেড়টার দিকে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ডাক্তারবাড়ী এলাকায় বাদল মোল্লার বাড়িতে ডাকাতদল প্রবেশ করে। তারা বাদল মোল্লা ও তার ভাড়াটিয়া শরিফুলের ৪তলা ভবনের বাসা থেকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়।
এ ব্যাপাওে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সর্বশেষ
- জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

