সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অভিযানটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, অভিযান চলাকালে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন বাড়িতে অতিরিক্ত অবৈধ চুলা ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়। এর মধ্যে আমিনুল ইসলাম নামের এক বাড়ির মালিকের বাসায় অনুমোদিত ৫টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি অবৈধ চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ফলে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গ্যাস আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে আনোয়ার নামের আরেক বাড়ির মালিকের বাসায় বৈধ ৪টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি চুলা ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিয়ম মেনে গ্যাস ব্যবহারের জন্য সতর্ক করে দেয়।
সর্বশেষ
- আইনশৃঙ্খলা বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার
- প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি
- নারায়ণগঞ্জে বৃদ্ধা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
- আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

