সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১১২০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে মোট ১০৫০ লিটার ডিজেল ও ৭০ দশমিক ৫ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleআড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Next Article শীতলক্ষ্যায় ভাসমান লাশ

