Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

zamanঅক্টোবর ১২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের টানা দ্বিতীয় অর্ধশতক ও ব্যক্তিগত এক গুরুত্বপূর্ণ মাইলফলকের ওপর ভর করে বিশাল লিডের দিকে এগোচ্ছে সফরকারী বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ তাদের লিড চারশ ছাড়িয়ে নিয়ে চালকের আসনে অবস্থান করছে।

সোমবার ম্যাচের চতুর্থ দিনে মাঠে নেমেই পঞ্চদশ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। আগের দিনের ৫ রান নিয়ে ব্যাটিং শুরু করা এই ডানহাতি ব্যাটার দিনের প্রথম ড্রিংকস ব্রেকের পরপরই ৬১ বলে নিজের ফিফটি পুরো করেন। অবশ্য অর্ধশতকের এই ইনিংস গড়ার পথে দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসেও তিনি ৮৯ বলে ৫৩ রানের কার্যকর একটি ইনিংস উপহার দিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে লিটনের আগে নয় হাজার রানের দেখা পেয়েছেন মাত্র চারজন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে পঞ্চপাণ্ডবের এই চার অভিজ্ঞ ক্রিকেটারের চেয়ে বেশ কম ম্যাচ খেলেই লিটন এই কৃতিত্ব অর্জন করেন। মাইলফলকটিতে পৌঁছাতে লিটনের প্রয়োজন হয় ২৫৪টি ম্যাচ।

ম্যাচে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ দিনের শুরু থেকেই সতর্কতার সঙ্গে ব্যাটিং চালিয়ে যান। লিটনের দ্রুত ফিফটি এবং মিরাজের দায়িত্বশীল ব্যাটিং সফরকারীদের রানপাহাড় গড়ার ভিত মজবুত করে।

প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ৩২১ রান সংগ্রহ করেছে। যার ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য নির্ধারণে বাংলাদেশের মোট লিড গিয়ে দাঁড়িয়েছে ৪২৭ রানে। উইকেটে ৭২ রানে লিটন এবং ৩১ রানে মিরাজ ব্যাট করছেন।

উল্লেখ্য, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৪কে রান সংগ্রহ করেছিল। জবাবে পেসার হাসান মাহমুদ ও ইবাদত হোসেনের তোপের মুখে পড়ে আফগানিস্তানের প্রথম ইনিংস ২৪০ রানেই গুটিয়ে যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
খেলা

নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার আশাবাদ যুব প্রতিমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
খেলা

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
খেলা

আবেগঘন বিদায়ে আর্জেন্টিনা জাতীয় দল ছাড়লেন মেসি

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
খেলা

যুবসমাজকে স্বাবলম্বী করতে দেশজুড়ে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ

By দেশের আলোঅক্টোবর ১, ২০২৬
খেলা

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ

By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
খেলা

ক্রিকেটের তথ্য কাজে লাগিয়ে আয় বাড়াতে চায় আইসিসি

By দেশের আলোসেপ্টেম্বর ২৮, ২০২৬
খেলা

যুক্তরাষ্ট্রের জার্সিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

By দেশের আলোসেপ্টেম্বর ২৭, ২০২৬
খেলা

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

By দেশের আলোসেপ্টেম্বর ২৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন