Author: zaman

স্পোর্টস ডেস্ক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের টানা দ্বিতীয় অর্ধশতক ও ব্যক্তিগত এক গুরুত্বপূর্ণ মাইলফলকের ওপর ভর করে বিশাল লিডের দিকে এগোচ্ছে সফরকারী বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ তাদের লিড চারশ ছাড়িয়ে নিয়ে চালকের আসনে অবস্থান করছে। সোমবার ম্যাচের চতুর্থ দিনে মাঠে নেমেই পঞ্চদশ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। আগের দিনের ৫ রান নিয়ে ব্যাটিং শুরু করা এই ডানহাতি ব্যাটার দিনের প্রথম ড্রিংকস ব্রেকের পরপরই ৬১ বলে নিজের ফিফটি পুরো করেন। অবশ্য অর্ধশতকের এই ইনিংস গড়ার পথে দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে…

বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা আইনশৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ ও দখলদারদের কোনোভাবেই বিএনপিতে স্থান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান। ভবিষ্যতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি প্রশাসন ও দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দীর্ঘ বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্যদের স্পষ্ট বার্তা দিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, আইনের…

বিস্তারিত

নিজেস্ব সংবাদদাতা : ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা তীব্র প্রতিবাদ কর্মসূচির মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ শনিবার রাজধানী দিল্লির পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। ভোট পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সংসদ সদস্যও…

বিস্তারিত

নিজেস্ব সংবাদদাতা মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষা এবং যেকোনো সার্বিক প্রয়োজনে সৌদি আরব সহযোগিতা চাইলে বাংলাদেশ তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পবিত্র দুই মসজিদের সুরক্ষার প্রশ্নে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও স্পষ্ট জানান তিনি।আজ শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বৈদেশি বিনিয়োগের পরিবেশ অধিকতর সহজ করতে সরকার স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করেছে। বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দুই…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এ তথ্য জানান। গত ৭ অক্টোবর রাতে কুমিল্লা নগরের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তাজমিন। তার গন্তব্য ছিল নগরের রেসকোর্স এলাকার বাসা। কিন্তু চালক সুমন তাকে শহরের দিকে না নিয়ে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানখেতে নিয়ে যান। চলন্ত অটোরিকশা থেকে সেদিন দিবাগত রাতে বাবার হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন তাজমিন। তবে গভীর রাতে…

বিস্তারিত