Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক

    বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

    এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক
    • বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ
    • এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত: অর্থমন্ত্রী
    • সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
    • ‘ফ্যাসিবাদীরা যত চক্রান্তই করুক, মানুষ মেনে নেবে না’: রিজভী
    • যুদ্ধে পা হারানো শিশুকে রিয়ালের ম্যাচ দেখার আমন্ত্রণ ভিনিসিয়ুসের
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক

    দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    বিনোদন ডেস্ক
    বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ বয়কটের ডাক দিয়েছেন ভারতের এক রাজনৈতিক নেতা
    । সিনেমাটির একটি গানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরা কমলা রঙের পোশাক নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়েছে।

    ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রবি নেগি সম্প্রতি শাহরুখ খানের এই সিনেমাটি দেশব্যাপী বয়কটের আহ্বান জানান। গত ২ নভেম্বর মুক্তি পাওয়া ‘তু মিল যায়ে’ শিরোনামের একটি গানের দৃশ্যে দীপিকা পাড়ুকোনকে কমলা রঙের পোশাকে দেখা যায়। এই পোশাকের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে দাবি করে গানটির ওই দৃশ্যটি অবিলম্বে সিনেমা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।

    স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবি নেগি হুশিয়ারি দিয়ে জানান, নির্দিষ্ট ওই দৃশ্যটি বাদ না দেওয়া হলে সিনেমাটির বিরুদ্ধে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সনাতন ধর্মের অনুভূতির পরিপন্থী কোনো কিছু সাধারণ মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গও টানেন এই রাজনীতিবিদ। সে সময়ও বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল।

    সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সুহানা খান, রানী মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে নতুন এই বিতর্কের পর সিনেমাটির মুক্তি ঘিরে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিনোদন

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিনোদন

    এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিনোদন

    ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব কিনল ডিজনি

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বিনোদন

    কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বিনোদন

    ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে জনি ডেপের শর্ত

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬
    বিনোদন

    ঢাকাই সিনেমার ‘নবাব’ আনোয়ার হোসেনের জন্মদিন আজ

    By দেশের আলোনভেম্বর ৬, ২০২৬
    বিনোদন

    শাহরুখের অনুরোধে ‘কিং’ সিনেমার গানে এড শিরান

    By দেশের আলোনভেম্বর ৫, ২০২৬
    বিনোদন

    ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    বিনোদন

    তরুণদের মনে শেক্সপিয়রের প্রেম জাগানো সিনেমার ৩০ বছর

    By দেশের আলোনভেম্বর ২, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

    মে ২৩, ২০২৬

    পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা

    মে ৩০, ২০২৬

    আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ৩, ২০২৬

    বাংলাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভুটান

    জুন ৭, ২০২৬

    তিনে শূন্য অস্ট্রেলিয়া, সিরিজ বাংলাদেশের

    জুন ১১, ২০২৬

    শ্রমবাজার খুলতে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান

    জুন ২২, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন