Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ

    পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের

    যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ
    • পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের
    • যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের
    • ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
    • ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজকের নাম ঘোষণা
    • শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের

    দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    পাকিস্তানি সিরিজ ভারতে নিষিদ্ধ

    বিনোদন ডেস্ক

    নেটফ্লিক্সের পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে প্রচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে দেশটির চলচ্চিত্র ও বিনোদনশিল্পের দুটি সংগঠন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) পৃথকভাবে সিরিজটির সম্প্রচার বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়েছে।

    বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে মোদিকে চিঠি পাঠিয়েছে এআইসিডব্লিউএ। সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত চিঠিতে স্বাক্ষর করেছেন। এর অনুলিপি দেওয়া হয়েছে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে। চিঠিতে সংগঠনটি বলেছে, পাকিস্তানের কোনো মুখ, কণ্ঠ বা গল্পের জায়গা ভারতের পর্দায় নেই।

    এআইসিডব্লিউএ চিঠিতে চারটি দাবি জানিয়েছে। এগুলো হলো—৪ ডিসেম্বর বা পরবর্তী কোনো তারিখেও সিরিজটি ভারতে প্রচার না করা, ওটিটি প্ল্যাটফর্মগুলোকে ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশনা কঠোরভাবে মানতে বাধ্য করা, টেলিভিশন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনা নিষিদ্ধ করতে স্থায়ী আইন করা এবং এ বিষয়ে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্যান্য প্ল্যাটফর্মের অবস্থান স্পষ্ট করা।

    অন্যদিকে, এফডব্লিউআইসিই এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি শিল্পী ও প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের পেশাগত ও বাণিজ্যিক সহযোগিতার বিরোধিতা করে তাদের অবস্থান আগের মতোই রয়েছে। সংগঠনটি মোদিকে চিঠি দিয়ে সিরিজটির প্রচার বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়েছে তারা।

    ওই নির্দেশনায় ভারতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সেবা ও ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানি উৎসের ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এফডব্লিউআইসিইর দাবি, জাতীয় নিরাপত্তা ও তৎকালীন পরিস্থিতি বিবেচনায় ওই নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই সরকারের নির্দেশনা মেনে চলার জন্য বিনোদনশিল্পের সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    এআইসিডব্লিউএ তাদের চিঠিতে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রসঙ্গও তুলে ধরেছে। সংগঠনটির বক্তব্য, সিরিজটি ভারতে প্রচার করা হলে তা দেশটির জাতীয় আবেগ ও সরকারি নির্দেশনার পরিপন্থী হবে। এ ছাড়া সিরিজটি প্রচার করা হলে দর্শকদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিলের আহ্বান জানিয়েছে তারা। দাবি না মানলে নেটফ্লিক্সের কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি এবং দেশজুড়ে বয়কটের প্রচার চালানোরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

    এআইসিডব্লিউএ সিরিজটিতে পাকিস্তানি অভিনেতা হামজা আলী আব্বাসিকে যুক্ত করার বিষয়েও আপত্তি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, অতীতে হামজা আলী আব্বাসি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের সমর্থনে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। জাতিসংঘও হাফিজ সাঈদকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে বলে চিঠিতে উল্লেখ করেছে সংগঠনটি।

    এদিকে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নেটফ্লিক্সকে ২০২৫ সালের নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে। ২৬ নভেম্বর প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি উৎসের কোনো কনটেন্ট ভারতে প্রচার না করার বিষয়টি নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিকে বলা হয়েছে। তবে এ বিষয়ে নেটফ্লিক্সের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজটির প্রথম পর্ব আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার সিরিজ। এতে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমিরসহ একাধিক পাকিস্তানি অভিনেতা অভিনয় করেছেন। ছয়টি যুগলের প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে সিরিজটি নির্মিত হয়েছে।

    ভারতে সিরিজটি প্রচার করা হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো প্রকাশ্যে কিছু জানায়নি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে নেটফ্লিক্স ও ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিনোদন

    ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বিনোদন

    মহাকাশচারী পুতুল থেকে ট্যাবলেট, বদলে গেছে ‘টয় স্টোরি’

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিনোদন

    মিস ইউনিভার্স ২০২৬’ ফ্যান ভোটিংয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিনোদন

    জেমস বন্ডের পর ব্যাটম্যানও কি ছাড়ছেন প্যাটিনসন?

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিনোদন

    বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিনোদন

    প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিনোদন

    শাবানার ‘আম্মাজান’ ফিরিয়ে দেওয়ার নেপথ্যে কী কারণ, জানালেন পরিচালক

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিনোদন

    প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি ও প্রতারণা, পাঁচ সিনেমার গল্প

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিনোদন

    জেমস বন্ড: ছয় দশকে পর্দার সাত উত্তরাধিকারী

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ইসির তালিকায় ‘শাপলার কলি’সহ নতুন ২০ প্রতীক

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন