Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ

    পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের

    যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ
    • পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের
    • যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের
    • ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
    • ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজকের নাম ঘোষণা
    • শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

    দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ইলন মাস্কের স্পেসএক্স শেয়ার উপহার

    আন্তর্জাতিক ডেস্ক

    যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তাঁর এই উপহারের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।

    বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মাস্ক। এর মধ্যে একটি শেয়ার দেবে স্পেসএক্স এবং অন্যটি ব্যক্তিগতভাবে দেবেন তিনি। একই দিন স্পেসএক্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ কর্মসূচির আওতায় সক্রিয় প্রতিটি অ্যাকাউন্টে তাদের ক্লাস এ সাধারণ শেয়ারের একটি করে নতুন শেয়ার দেওয়া হবে। মাস্কও প্রতিষ্ঠানের দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের অল্প বয়স থেকেই শেয়ারবাজারে অংশীদার করে সম্পদ গড়ে তোলার সুযোগ দিতে ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ কর্মসূচি চালু করা হয়েছে। হোয়াইট হাউস গত মাসে জানিয়েছিল, এ কর্মসূচির আওতায় প্রায় সাত কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে এসব অ্যাকাউন্টের কতটি বর্তমানে সক্রিয়, তা স্পষ্ট নয়।

    দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে প্রায় সাত কোটি অ্যাকাউন্টে দুটি করে শেয়ার দেওয়া হলে উপহারের মোট বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১৮ বিলিয়ন ডলার।

    তবে মাস্কের ব্যক্তিগতভাবে দেওয়া শেয়ারও ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে কি না, সে বিষয়ে স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে শেয়ার পাওয়ার যোগ্যতা ও বিতরণপ্রক্রিয়ার বিস্তারিত এখনো স্পষ্ট নয়।

    আলাদা এক পোস্টে মাস্ক জানান, আগামী মাসে স্পেসএক্সের শেয়ারগুলো হস্তান্তর করা হবে। তবে তাঁর ব্যক্তিগত শেয়ার হস্তান্তরে আরও সময় লাগবে। শেয়ার বিক্রির ওপর তাঁর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের জুনে শেষ হলে ব্যক্তিগত শেয়ার হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

    গত অক্টোবরে প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার পরিকল্পনার কথা প্রথম জানিয়েছিলেন। সে সময় এক্সে তিনি বলেছিলেন, এটিই হবে এ ধরনের অনেক উদ্যোগের প্রথমটি। গত জুন পর্যন্ত স্পেসএক্সে তাঁর হাতে প্রায় ৬ দশমিক ৪২ বিলিয়ন শেয়ার ছিল।

    মাস্কের অধিকাংশ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয় ‘মাস্ক ফাউন্ডেশন’-এর মাধ্যমে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার।

    এদিকে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা গুয়েন শটওয়েল এবং তাঁর স্বামীও ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে নিজেদের স্পেসএক্স শেয়ারের একটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অর্জিত সম্পদ কীভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা যায়, তা নিয়ে সম্প্রতি মাস্ক ও তাঁর প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ভিন্নধর্মী পরিকল্পনা তুলে ধরেছে। চলতি মাসের শুরুতে অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মোট শেয়ারের ৫ শতাংশ জনকল্যাণে ব্যয়ের জন্য একটি নতুন তহবিলে বরাদ্দ দেওয়া হবে। বর্তমান বাজারদরে এই উদ্যোগের মূল্য প্রায় ৫৪ বিলিয়ন ডলার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বিশ্ব

    মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ করছে যুক্তরাজ্য

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিশ্ব

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিশ্ব

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    বিশ্ব

    ক্রিসমাস দ্বীপে সাগরের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা শুরু

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ইসির তালিকায় ‘শাপলার কলি’সহ নতুন ২০ প্রতীক

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন