Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে কাঁচপুর ব্রিজে দুর্ঘটনা

দেশের আলোসেপ্টেম্বর ২৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
কাঁচপুর ব্রিজে ক্রমাগত দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজকেন্দ্রিক মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় সড়ক ব্যবস্থাপনার নানা অসংগতিতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। প্রশস্ত সড়কে একাধিক ডিভাইডার, বিরতিহীন ও স্থানীয় যান চলাচলের লেনের বিভাজন, নির্দিষ্ট দূরত্বে ইউটার্ন না থাকা এবং উল্টো পথে যান চলাচলের কারণে এ এলাকায় যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

পূর্বাঞ্চলের ১৮ জেলার যানবাহন নির্বিঘ্নে ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে পূর্বাঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য দুই লেনের সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে। তবে সড়কের বিভিন্ন অংশে তিন স্তরের ডিভাইডার স্থাপন করায় প্রশস্ত সড়কের কার্যকর ব্যবহার সংকুচিত হয়েছে বলে অভিযোগ পরিবহন শ্রমিকদের। তাদের দাবি, পরিকল্পনার সঙ্গে বাস্তব ব্যবস্থাপনার সমন্বয় না থাকায় রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের পরও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, চিটাগাংরোডের শিমরাইল মোড় চৌরাস্তার রেন্ট-এ-কার ও অটোরিকশা স্ট্যান্ড, উল্টো পথে অটোরিকশা চলাচল এবং বিভিন্ন স্থানে ইউটার্নের ব্যবস্থা পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। চিটাগাংরোডের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সের সামনে থাকা ইউটার্ন সরিয়ে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে সানারপাড় এলাকায় নেওয়ায়ও যানবাহন ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে বলে তাদের দাবি।

কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে ঢাকা থেকে পূর্বাঞ্চলগামী যানবাহনের বিরতিহীন লেনের ডিভাইডার ব্রিজের প্রায় মাঝামাঝি স্থানে শেষ করা হয়েছে। এতে চিটাগাংরোড-নারায়ণগঞ্জ রুটের কিছু যানবাহন স্থানীয় লেনের যানজট এড়াতে বিরতিহীন লেনে প্রবেশ করে পরে ডিভাইডারের কাছে উল্টো পথে গিয়ে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। ফলে ওই এলাকায় হঠাৎ করে যানবাহনের গতিপথ পরিবর্তন হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

পরিবহন শ্রমিকদের ভাষ্য, বিরতিহীন লেন থেকে উল্টো পথে গিয়ে স্থানীয় সড়কে প্রবেশের সময় ব্রিজের ঢালু অংশে চলাচলকারী যানবাহনগুলোকে গতি কমিয়ে অন্য গাড়িকে পাশ কাটার সুযোগ দিতে হয়। এতে যানবাহন দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি।

অন্যদিকে চিটাগাংরোড থেকে কাঁচপুরের দিকে প্রতিদিন বিপুলসংখ্যক অটোরিকশা উল্টো পথে চলাচল করে বলেও অভিযোগ রয়েছে। এতে নিয়ম মেনে চলাচলকারী যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা স্থাপনের পর যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়ার বিষয়ে তাদের মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। ফলে উল্টো পথে অটোরিকশা চলাচলসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ছেন।

সড়ক ও জনপথ কর্তৃপক্ষের দাবি, চিটাগাংরোডের রেন্ট-এ-কার ও অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। তবে এখনো সেগুলো উচ্ছেদ করা হয়নি। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলছে, সড়ক ও জনপথের জায়গা দখলমুক্ত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

পরিবহন শ্রমিকদের প্রস্তাব, কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বিরতিহীন লেনের ডিভাইডার আরও কিছুটা এগিয়ে বন্ধ হয়ে যাওয়া সাজেদা হাসপাতাল পর্যন্ত নেওয়া হলে চিটাগাংরোড-নারায়ণগঞ্জ সড়কের যানবাহনগুলো সহজেই বাম পাশ দিয়ে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে আদমজী ইপিজেড, পদ্মা-মেঘনা অয়েল ডিপোসহ বিভিন্ন গন্তব্যে যেতে পারবে। এতে বিরতিহীন লেন দিয়ে উল্টো পথে গিয়ে আবার স্থানীয় লেনে প্রবেশের প্রয়োজন হবে না। তাদের মতে, এতে দুর্ঘটনা ও যানজট দুটিই কমানো সম্ভব।

পরিবহন শ্রমিকরা আরও জানান, কাঁচপুর থেকে মৌচাক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় পর্যাপ্ত ইউটার্ন না থাকায় যানবাহনকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সের সামনে আগের ইউটার্ন ফিরিয়ে আনা অথবা চিটাগাংরোড চৌরাস্তায় ইউলুপ নির্মাণ করা হলে এ সমস্যা অনেকটাই কমতে পারে বলে তারা মনে করেন।

তাদের অভিযোগ, মাদানীনগর এলাকায় মহাসড়কের মাঝামাঝি স্থান থেকে হঠাৎ ডিভাইডার শুরু হওয়ায় অনেক চালককে শেষ মুহূর্তে লেন বেছে নিতে হচ্ছে। এতে যানবাহনের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে ডিভাইডারের কারণে রাস্তার স্বাভাবিক প্রশস্ততাও কমে গেছে।

পরিবহন শ্রমিকদের মতে, বিরতিহীন ও স্থানীয় যান চলাচলের লেনের বিভাজন পুনর্বিন্যাস করা এবং প্রয়োজনীয় জায়গায় ডিভাইডার সরিয়ে সড়ক প্রশস্ত করা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তাদের ভাষ্য, পূর্বাঞ্চল থেকে ঢাকামুখী যানবাহনগুলো রাস্তার পাশে স্বল্প সময়ের জন্য যাত্রী নামানোর সুযোগ পেলে যাত্রীদেরও ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ হেঁটে সড়ক পার হতে হবে না।

তাদের আরও দাবি, চিটাগাংরোড থেকে রেন্ট-এ-কার স্ট্যান্ড সরিয়ে নেওয়া, অটোরিকশার এলোমেলো অবস্থান বন্ধ করা এবং শিমরাইল মোড়ের যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এসব পদক্ষেপ নেওয়া গেলে কাঁচপুর ব্রিজের আশপাশে যানবাহনের উল্টো পথে চলাচল কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমানো সম্ভব হবে বলে মনে করছেন পরিবহন শ্রমিকরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
নারায়ণগঞ্জ সদর

নারায়ণগঞ্জে আইনজীবীদের দুই পক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
ফতুল্লা

ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যানের নিহত

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
আড়াইহাজার

বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে ব্যবসায়ীকে জরিমানা

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
সোনারগাঁও

নিখোঁজের একদিন পর সোনারগাঁয়ে যুবকের লাশ

By দেশের আলোঅক্টোবর ১, ২০২৬
ফতুল্লা

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ১

By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, অবস্থা গুরুতর

By দেশের আলোসেপ্টেম্বর ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ

মেঘনায় ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, একই পরিবারের ৪ নিখোঁজ

By দেশের আলোসেপ্টেম্বর ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৫ ডাকাত

By দেশের আলোসেপ্টেম্বর ২৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন