Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

zamanঅক্টোবর ১২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা
আইনশৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ ও দখলদারদের কোনোভাবেই বিএনপিতে স্থান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান। ভবিষ্যতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি প্রশাসন ও দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দীর্ঘ বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্যদের স্পষ্ট বার্তা দিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, আইনের চোখে সবাই সমান এবং কাজের জন্য সবাইকে জবাবদিহি করতে হবে। দলীয় নেতাকর্মীদের জনবিচ্ছিন্ন না হয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচারের জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য দলীয় সংসদ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনে কোনো ধরনের জোর-জবরদস্তি, অনিয়ম কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না বলে সভায় জানানো হয়। সাধারণ মানুষের কাছে যাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাকেই সমর্থন দেওয়ার ওপর তাগিদ দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিভেদ ভুলে একক শক্তি হিসেবে কাজ করার নির্দেশও দেন তিনি।

একই সাথে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানান, জিরো টলারেন্স নীতি বজায় রেখে অপরাধ দমনে কার্যকর অবস্থান নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

সৌদি আরবকে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ সরকারের

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন