ফতুল্লা সংবাদদাতা
অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি পেন গান ও ১টি খালি খোসা উদ্ধার করেছে র্যাব। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টায় ফতুল্লার নয়ামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১৪ জুন) দুপুরে র্যাব-১১ এর দায়ত্বিপ্রাপ্ত র্কমর্কতা ক্যাপ্টনে মো. রওনক এরফান খান স্বাক্ষরতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদকের একটি স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোঁপ থেকে ১টি পেন গান ও এর ১টি খালি খোসা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধারকৃত পেন গান ও তার খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

